advertisement

৫০ বছর পর চন্দ্রাভিযান! মহাকাশে দাপট দেখাচ্ছে আমেরিকা, আর্টেমিস-২ মহাকাশচারীদের কুর্নিশ ট্রাম্পের

Last Updated:

Trump Talking to Astronauts: চাঁদের চারপাশে ঐতিহাসিক আর্টেমিস মিশনে থাকা মহাকাশচারীদের ফোন করে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প। সাহস ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

৫০ বছর পর বড় সাফল্য, মহাকাশচারীদের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
৫০ বছর পর বড় সাফল্য, মহাকাশচারীদের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার চাঁদের চারপাশে ঘুরতে থাকা আর্টেমিস মহাকাশচারীদের ফোন করে অভিনন্দন জানান। তিনি বলেন, “তোমরা ইতিহাস সৃষ্টি করেছ,” এবং যোগ করেন, “তোমরা পুরো আমেরিকাকে ভীষণ গর্বিত করেছ, অবিশ্বাস্যভাবে গর্বিত।”
“তোমরা সত্যিই আধুনিক যুগের পথপ্রদর্শক — তোমরা প্রত্যেকেই,” ট্রাম্প বলেন। এরপর তিনি তিনজন আমেরিকান এবং একজন কানাডিয়ান মহাকাশচারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনে মেতে ওঠেন, যারা পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহকে কেন্দ্র করে ১০ দিনের একটি ঐতিহাসিক অভিযানে রয়েছেন।
“তোমরা যা করছ, তার জন্য অনেক সাহস লাগে,” ট্রাম্প বলেন, এবং ৫০ বছরেরও বেশি সময় পর নাসার প্রথম চন্দ্র ফ্লাইবাই মিশনের প্রশংসা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: অতল মহাকাশে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! চন্দ্রাভিযানে অনন্ত সময় ধরে দেখলেন আর্টেমিস-২ অভিযানের মহাকাশচারীরা
“মহাকাশে এবং আমরা যা কিছু করছি, তাতে আমেরিকা কারও থেকে পিছিয়ে থাকবে না। আমরা এই অসাধারণ নক্ষত্রযাত্রায় নেতৃত্ব দিতে থাকব,” ট্রাম্প বলেন, এবং মহাকাশ কর্মসূচি রক্ষা করার কৃতিত্ব নিজেকে দেন।
advertisement
এরপর ট্রাম্প সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব চালান। তিনি জানতে চান, চাঁদের অন্ধকার দিকটি কেমন এবং ওই অংশে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে কেমন অনুভূতি হয়।
এর জবাবে আর্টেমিস পাইলট ভিক্টর গ্লোভার বলেন, “আমি একটু প্রার্থনা করেছিলাম, তারপর আবার কাজে ফিরে যাই। আমি আসলে চাঁদের দূরবর্তী অংশ নিয়ে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ রেকর্ড করছিলাম।”
advertisement
৭৯ বছর বয়সি এই রিপাবলিকান নেতা আরও জানান, তিনি কানাডার নেতা এবং হকি কিংবদন্তি ওয়েন গ্রেটজকির সঙ্গে এই মিশনে “প্রতিবেশী” দেশের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: “এই তো আমরা!” চাঁদের পথে যাওয়ার সময় পৃথিবীর মায়াবী রূপ দেখে থমকে গেল নেটপাড়া, দেখুন ভাইরাল ছবি
কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি হ্যানসেন আমেরিকার “মহাকাশ নেতৃত্ব”-এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে “পারস্পরিকভাবে উপকারী লক্ষ্য” বলে উল্লেখ করেন।
advertisement
হ্যানসেন বলেন, “যে দেশ (আমেরিকার মতো) নেতৃত্ব দেয়, মানবজাতির জন্য বড় লক্ষ্য স্থির করে এবং অন্য দেশগুলোকেও সঙ্গে নিয়ে এগিয়ে যায়, তা সত্যিই অসাধারণ।” তিনি আরও যোগ করেন, “এই কর্মসূচির অংশ হতে পেরে কানাডিয়ানরা ভীষণ গর্বিত।”
শেষে ট্রাম্প মহাকাশচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
“সবাইকে অভিনন্দন। ওভাল অফিসে দেখা হবে,” তিনি বলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
৫০ বছর পর চন্দ্রাভিযান! মহাকাশে দাপট দেখাচ্ছে আমেরিকা, আর্টেমিস-২ মহাকাশচারীদের কুর্নিশ ট্রাম্পের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement