Yuvraj Singh : ১২ বলে ৫০! ১৯ বছর ধরে অটুট যুবরাজ সিংয়ের সেই রেকর্ড, কোন ব্যাটার ভাঙতে পারবে? যুবি নিজেই বলে দিলেন দু'টো নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vaibhav Sooryabanshi : যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরির সেই রেকর্ড ইনিংস। যুবি বলেছেন, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী সেই রেকর্ড ভাঙতে পারেন।
নয়াদিল্লি : তিনি মাঠে আছেন মানে রানের বন্যা। তিনি ব্যাট হাতে যতক্ষণ ক্রিজে দাঁড়িয়ে, ততক্ষণ বিপক্ষ দলের বোলারদের স্বস্তি নেই। তিনি যুবরাজ সিং। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার।
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ১২ বলে অর্ধশতকের ঐতিহাসিক রেকর্ড আজও অটুট রয়েছে। প্রায় ১৯ বছর কেটে গেলেও এই “অসম্ভব” রেকর্ড ভাঙতে পারেনি কেউ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ নিজেই এমন কয়েকজন ব্যাটারের নাম বলেছেন, যারা ভবিষ্যতে এই রেকর্ড ভাঙতে পারে।
যুবরাজের মতে, অভিষেক শর্মা এই তালিকায় সবচেয়ে এগিয়ে। তিনি বলেন, অভিষেক ইতিমধ্যেই ১৪ বলে ৫০ রান করে এই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে।
advertisement
advertisement
সবচেয়ে চমকপ্রদ নাম হিসেবে যুবরাজ উল্লেখ করেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর কথা। তার রান তোলার গতি নিয়ে যুবরাজ এতটাই মুগ্ধ যে তিনি বলেছেন, বৈভবের স্পিড তাঁর নিজের সময়ের থেকেও বেশি। তাঁর মতে, যদি বৈভব এভাবে খেলতে থাকে, তাহলে ১২ বলের সেই রেকর্ডও ভেঙে যেতে পারে।
আরও পড়ুন- বিশ্বকাপ বয়কট করা ভারত বিরোধী বুলবুলকে সরিয়ে দিল তারেক সরকার! বাংলাদেশ ক্রিকেটের প্রধান হলেন তামিম ইকবাল
এছাড়াও যুবরাজ তাঁর তালিকায় প্রভসিমরন সিং এবং হার্দিক পান্ডিয়ার নামও রেখেছেন। তাঁর বিশ্বাস, টি২০ ক্রিকেট যেভাবে দ্রুত বদলাচ্ছে এবং এই খেলোয়াড়রা যেভাবে নির্ভীক ব্যাটিং করছে তাতে তাঁর রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা।
advertisement
যুবরাজ আরও বলেছেন, তিনি চান কোনো ভারতীয় খেলোয়াড়ই যেন এই রেকর্ড ভাঙে। এখন দেখার বিষয়, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে এই চারজনের মধ্যে কেউ সেই ‘ম্যাজিকাল ১২’ ছুঁতে পারে কি না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 10:57 AM IST










