Sudipa Chatterjee: স্বামী অগ্নিদেবকে হাসপাতাল থেকে আনতে গিয়েই বিপত্তি! মাথা ঘুরে পড়ে গেলেন সুদীপা, আচমকা কী হল?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee: শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে হাসপাতালে স্বামী আনতে গিয়েই ঘটল বিপত্তি৷ আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন সুদীপা, আচমকা কী হল সুদীপার?
কলকাতা: টলিউডের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে৷ গুরুতর অসুস্থ হয়ে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ ভর্তি ছিলেন আইসিইউ-তে৷
শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে হাসপাতালে স্বামী আনতে গিয়েই ঘটল বিপত্তি৷ আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন সুদীপা, আচমকা কী হল সুদীপার?
আরও পড়ুন-এ কী অবস্থা হিরণের? ভোট চাইতে গিয়ে পড়লেন চরম বিপাকে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়…
সংবাদমাধ্যমকে সুদীপা জানান, ঠিকমতো ঘুম হয়নি কয়েকদিন ধরে৷ ঘুম পর্যাপ্ত না হলেই বেড়ে যায় রক্তচাপ৷ হাসপাতাল থেকে অগ্নিকে নিতে যাওয়ার সময়ই মাথাটা ঘুরে যায়৷ টাল সামলাতে না পেরেই পড়ে গিয়েছিলেন অভিনেত্রী৷ সঙ্গে সঙ্গে ভর্কি করানোর কথা বলেছিল সকলে৷ কিন্তু তার আর দরকার হয়নি৷ প্রাথমিক চিকিৎসার পরেই সুস্থ হয়ে অগ্নিকে বাড়ি নিয়ে আসেন৷
advertisement
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে ‘অশনি’…! কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি বজ্রপাতের দাপট, ৮-৯ কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
স্বামীর শারীরিক অসুস্থতা নিয়ে সুদীপা জানান, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন৷ চিকিৎসকের পরামর্শেই বাড়িতে নিয়ে এসেছেন৷ কারণ শরীর এখন অনেকটাই দুর্বল, রোগ-প্রতিরোধ ক্ষমতাও কম৷ তাই হাসপাতালে না রেখে বাড়িতে নিয়ে এসেছেন স্বামীকে৷ আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে পরিচালকে৷
advertisement
ঠিক কী হয়েছিল পরিচালকের? সুদীপা জানিয়েছেন যে অগ্নিদেবের মাইগ্রেনের সমস্যা ছিল৷ ফলে মাঝেমাঝেই তাঁর মাথা ব্যথা করত৷ তেমনই শুক্রবারও তাঁর শরীর কিছুটা দুর্বল ছিল এবং শরীরে অস্বস্তি হচ্ছিল৷ তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হয়৷ বাঁ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, পা টলে যায়৷ এমনকী একসময় তিনি হাঁটতেও পারছিলেন না, টলে পড়েছিলেন৷ তখন তাঁরা প্রথমে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পরামর্শতেই হাসপাতালে নিয়ে আসেন অগ্নিদেবকে৷ সেখানেই প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে যে পরিচালকের স্ট্রোক হয়েছে৷ সম্ভবত শুক্রবারই তাঁর অ্যাটাক হয়েছিল। তবে সেটা খুব বড় কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না। কিন্তু তারপর থেকে একটার পর একটা অ্যাটাক আসছে। জানিয়েছেন তাঁর স্ত্রী৷ একদিকে শ্যুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, অভিনেত্রী সুদীপ্তা-বিদিপ্তার মা দীপালি চক্রবর্তীর মৃত্যু, এবং পরিচালক উৎসব চট্টোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যেই পরিচালক অগ্নিদেবে হঠাৎ স্ট্রোক এবং হাসাপাতালে ভর্তির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলে৷ তবে আগের চেয়ে এখন অনেকটাই স্থিতিশীল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 10:52 AM IST










