Actress Reshmi Sen: হাতে নেই কোনও কাজ, তবুও লীনার সমস্ত মেগা ছাড়লেন রেশমি! রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বললেন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Actress Reshmi Sen: অভিনেতা রাহুলের অকাল প্রয়ানে একাধিকবার উঠে এসেছে প্রযোজকদের অব্যবস্থা ও গাফিলতির কথা। এবার 'ম্যাজিক মোমেন্টস'-এর সমস্ত ধারাবাহিক থেকে সরে এলেন অভিনেত্রী রেশমি সেন।
কলকাতা: টলিউডের লাইট-ক্যামেরা-অ্যাকশন চালু৷ বুধ থেকেই ফের কাজে ফিরছেন কলাকুশলীরা৷ ২৯ মার্চ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
অভিনেতা রাহুলের অকাল প্রয়ানে একাধিকবার উঠে এসেছে প্রযোজকদের অব্যবস্থা ও গাফিলতির কথা। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কলকাতা ও তালসারি থানাতে এফআইআর করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তারপর থেকেই একে একে ধারাবাহিক ছেড়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য৷ ম্যাজিক মোমেন্টস সংস্থার সমস্ত প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। তারপরই ‘ভোলেবাবা পার করেগা’ থেকে সরে আসেন অভিনেত্রী রাজন্যা মিত্র। এবার ‘ম্যাজিক মোমেন্টস’-এর সমস্ত ধারাবাহিক থেকে সরে এলেন অভিনেত্রী রেশমি সেন।
advertisement
আরও পড়ুন-এ কী অবস্থা হিরণের? ভোট চাইতে গিয়ে পড়লেন চরম বিপাকে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়…
‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি ধারাবাহিক ‘চিরসখা’এবং ‘ভোলেবাবা পার করেগা’-তে কাজ করছিলেন অভিনেত্রী রেশমি সেন৷ ‘ভোলেবাবা পার করেগা’ধারাবাহিকে প্রয়াত অভিনেতার শাশুড়ির ভূমিকায় তিনি অভিনয় করছিলেন৷ কিন্তু রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার দুই মেগা থেকেই তিনি এবার নিজেকে সরিয়ে নিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে ‘অশনি’…! কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি বজ্রপাতের দাপট, ৮-৯ কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলের আকস্মিক মৃত্যু নিয়ে ফুঁসে উঠেছেন অভিনেত্রী৷ তিনি সাফ জানান, ‘ আমি ম্যাজিক মোমেন্টস-এর কনট্রাক্টে থাকা অভিনেত্রী নই। প্রতিদিনের কাজের হিসেবেই পারিশ্রমিক পেতাম। এক্ষেত্রে কনট্রাক্ট ভাঙার বা আলাদা করে চিঠি দেওয়ার কোনও প্রয়োজন নেই। আমি জানিয়ে দিয়েছি আমি আর এই ধারাবাহিকে কাজ করব না। এবং আর্টিস্টস ফোরামের সবার সামনেই বলেছি,যে ম্যাজিক মোমেন্টস-এর দু’টো প্রোজেক্টের একটাতেও আমি আর কাজ করছি না। যদিও এই মুহূ্র্তে আমার হাতে কোনও কাজ নেই। তবে এতে আমার কোনও অসুবিধা নেই। আমার মনে হয় আগে বিচার, তারপর কাজ।’
advertisement
গতকালই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না। অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 10:24 AM IST










