advertisement

Election Commission: কলকাতা-সহ রাজ্যের পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন, আজ বৈঠকে বসবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

Last Updated:

Election Commission: রাজ্যের পর্যবেক্ষকদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজকের ভার্চুয়াল বৈঠকে কলকাতা ও মোথাবাড়ি সহ বিভিন্ন এলাকার পর্যবেক্ষকদের দায়িত্ব ও রিপোর্ট নিয়ে আলোচনা হবে।

News18
News18
কলকাতাঃ রাজ্যের নির্বাচন পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সকাল সাড়ে দশটার পর শুরু হওয়া এই বৈঠকে জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার ও আয়-ব্যায় অবজার্ভাররা অংশ নেবেন।
আরও পড়ুনঃ ‘যুদ্ধ শেষ নয়’, সতর্ক করেও গোলাগুলি বন্ধের নির্দেশ, মার্কিন যুদ্ধবিরতি ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ নেতার
কমিশন সূত্রে জানা গেছে, কলকাতা-সহ একাধিক এলাকায় পর্যবেক্ষকরা এখনও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। নগদ অর্থ উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিছু জায়গায় পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে মোথাবাড়ি-এর ঘটনার পর পর্যবেক্ষকদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
আজকের বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পর্যবেক্ষকদের বিভিন্ন কাজ ও দায়িত্ব সম্পর্কিত রিপোর্ট নেবেন। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল অবজারভাররাও উপস্থিত থাকবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: কলকাতা-সহ রাজ্যের পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন, আজ বৈঠকে বসবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement