Dibuyendu Adhikari:৫টি ফৌজদারি মামলা, বিনিয়োগ ৭০ লাখের বেশি, গাড়ি-বাড়ি মিলিয়ে কত সম্পত্তির মালিক শুভেন্দুর ভাই দিব্যেন্দু ? যা বলছে নির্বাচনী হলফনামা
- Reported by:Madan Maity
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Dibuyendu Adhikari: কাউন্সিলর থেকে বিধায়ক, তারপর সাংসদ। বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিয়েছেন বিজেপিতে। এবার এগরা আসনে বিজেপির হয়ে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। রাজনৈতিক পরিবারে বড় হওয়া, রাজনীতির সঙ্গে ওঠা-বসা! কাউন্সিলর থেকে বিধায়ক, পরে সাংসদ—দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন দিব্যেন্দু। ২০১৬ সালে শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছেড়ে রাজ্যের মন্ত্রী হলে তাঁর আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে দিব্যেন্দুকেই প্রার্থী করে তৃণমূল। জয়ী হয়ে লোকসভায় যান। পরবর্তীতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে দিব্যেন্দুও গেরুয়া শিবিরে নাম লেখান।
advertisement
২০২৬ সালের নির্বাচনে দিব্যেন্দু অধিকারীকে এগরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যেই এগরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।মনোনয়নপত্রে নিজের সম্পদের বিস্তারিত হিসাবও দিয়েছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ২৪ লক্ষ ৯৪ হাজার ৪৪০ টাকা। বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্ক, বিমা ও বন্ডে তাঁর বিনিয়োগের পরিমাণ ৭২ লক্ষ ৬৮ হাজার ৬০৮ টাকা।
advertisement
advertisement
অন্যদিকে, দিব্যেন্দুর স্ত্রী সুতপা অধিকারী মুখোপাধ্যায়ের সম্পদের হিসাবও উল্লেখ করা হয়েছে হলফনামায়। তাঁর হাতে নগদ রয়েছে ২০ হাজার টাকা। সোনার পরিমাণ ১৮৫ গ্রাম যার বাজারমূল্য ৫ লক্ষ ৫৬ হাজার ২৯০ টাকা। সুতপার নামে রয়েছে তিনটি বিলাসবহুল গাড়ি। এই গাড়িগুলির বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ ৪৪ হাজার ২৪৫ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৭৭ টাকা।
advertisement
লম্বা রাজনৈতিক জীবনে বিতর্কও পিছু ছাড়েনি দিব্যেন্দুকে। তাঁর নামে একাধিক ফৌজদারি মামলার কথাও উল্লেখ রয়েছে হলফনামায়। তিনি জানিয়েছেন, মোট ৫টি ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। কাঁথি থানা থেকে শুরু করে বিধাননগর থানাতেও তাঁর নামে মামলা রয়েছে। এবার প্রথমবার বিজেপির টিকিটে নির্বাচন লড়ছেন তিনি। প্রার্থী হয়েছেন এগরা বিধানসভার। জোর কদমে প্রচার চালাচ্ছেন। তবে ফলাফল কী হবে তা সময় বলবে।






