West Bengal Assembly Election 2026: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal Assembly Election 2026: জেলাজুড়ে পুলিশকর্তাদের রদবদলের পরে আবারও ফের জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন৷ তিন আইএএস এসআইআরের রোল অবজার্ভার হিসেবে কাজ করেছিলেন। তাঁদের দায়িত্ব দিল নির্বাচন কমিশন।
কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর-এর রোল অবজার্ভার হিসাবে কাজ করেছিলেন যাঁরা, তাঁদেরকেই এবার জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দ্বায়িত্ব দিল নির্বাচন কমিশন। এমনকী সিইও দফতরে কাজ করা এক আধিকারিককেও জেলাশাসকের দ্বায়িত্ব দিল নির্বাচন কমিশন। আর অর্জুন, স্মিতা পাণ্ডে ও রণধীর কুমার– এই তিন আইএএস এসআইআরের রোল অবজার্ভার হিসেবে কাজ করেছিলেন।
তাঁদেরই এবার জেলাশাসকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ২০২১-এ বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক স্মিতা পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম গণনা নিয়ে অভিযোগ তুলেছিলেন। তিনি বর্তমানে এসআইআর রোল অবজার্ভার হিসেবে কাজ করলেও তাঁকে এবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দ্বায়িত্ব দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?
জেলাজুড়ে পুলিশকর্তাদের রদবদলের পরে আবারও ফের জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, ১৩ জন জেলাশাসককে সরানো হয়েছে কমিশনের তরফে। একসঙ্গে ১৩ জন আইএসকে ও বদলি৷ কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার উত্তর ও দক্ষিণ অংশও রয়েছে। জানা গিয়েছে, নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৯ মার্চ ২০২৬ বিকেল ৩টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এছাড়া, যাঁদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচনী কাজে আর কোনও পদে রাখা যাবে না নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী, কারণ কী?
৭২ ঘণ্টার মধ্যে ফের রাজ্যে ৫ ডিআইজি বদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এর আগে ১৯ জন সিপি-এসপি বদলের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে জানা গিয়েছে, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি হলেন কঙ্করপ্রসাদ বাড়ুই। মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি অজিত সিং যাদব। জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি পদ সামলাবেন অঞ্জলি সিং। এবং রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি রাঠোর অমিত কুমার ভকত।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 2:56 PM IST










