West Medinipur News: ধানক্ষেতে ‘মিনি এরোপ্লেন’! রহস্যময় ড্রোন উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক দাঁতনে, খতিয়ে দেখতে মাঠে পুলিশ
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur News: ধানক্ষেতে ছোট এরোপ্লেনের মতো রহস্যময় বস্তু! ভোররাতের এমন ঘটনায় ঘুম ছুটল দাঁতন ১ ব্লকের কাজুচক এলাকার মানুষের। রহস্যময় ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘুম থেকে উঠে ধান চাষের জমিতে যেতে রীতিমতো চক্ষুচড়ক গাছ সাধারণ মানুষের। দেখতে খানিকটা ছোট এরোপ্লেনের মতো, অন্যদিকে লাইট জ্বলছে এবং একটি সাউন্ড হচ্ছে। স্বাভাবিকভাবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় এক রহস্যময় ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে একটি বড় আকারের ড্রোন পড়ে থাকতে দেখেন। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, এর আগে এই অঞ্চলে এত বড় আকারের ড্রোন কখনও দেখা যায়নি। ফলে এটি কোথা থেকে এল এবং কীভাবে ধানক্ষেতে পড়ে গেল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই এটিকে ঘিরে নানা জল্পনা-কল্পনা করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপ লাইনের কাজ চলছিল। তার সার্ভের জন্য ড্রোন উড়াচ্ছিল কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির কারণে সেই ড্রোন পড়ে যায়।
advertisement
প্রাথমিকভাবে অনুমান করা হয়, এটি কোনও সংস্থার নজরদারি বা সার্ভের কাজে ব্যবহৃত ড্রোন হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ধানক্ষেতে আছড়ে পড়েছে বলেও মনে করা হচ্ছে। পরবর্তীতে আইওসিএল এর আধিকারিকেরা আসেন। পুলিশের সহযোগিতায় সেই ড্রোন উদ্ধার করা হয়। ভয়ের কিছু নেই বলে জানান হয়েছে পুলিশের তরফে।
advertisement








