East Medinipur News: বাউল গানে সরকারি প্রকল্পের খোঁজ! সহজেই জানা যাচ্ছে সুযোগ-সুবিধা থেকে আবেদনের নিয়ম, সুরের মাধ্যমে সচেতনতার নজির লোকশিল্পীর
- Reported by:Madan Maity
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: সুরের মাধ্যমে মানুষকে সচেতন করছেন পূর্ব মেদিনীপুরের লোকশিল্পী। বাউল গানের মাধ্যমে তুলে ধরছেন সরকারি প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি সহ সব খুঁটিনাটি। ফলে নিরক্ষর মানুষও সহজে সবটা বুঝতে পারছেন।
পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ কখনও মেলায়, কখনও আবার রাস্তায় ঘুরে ঘুরে গানের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা বুঝিয়ে দেন এই লোকশিল্পী। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার তথ্য পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। গানই তাঁর হাতিয়ার। সহজ সুরে, সহজ কথায় তিনি বোঝান বিভিন্ন প্রকল্পের সুবিধা। কোথায় কীভাবে আবেদন করতে হয়, কী কী নথিপত্র লাগে— সব কিছুই গানের ভাষায় তুলে ধরেন তিনি। ফলে নিরক্ষর মানুষও সহজে বিষয়টি বুঝতে পারেন।
পূর্ব মেদিনীপুর জেলার ষাটোর্ধ্ব লোকশিল্পী মানগোবিন্দ দাস। তাঁর বাউল গানের কণ্ঠে মুগ্ধ জেলাবাসী। বহু বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য বাউল গান। সেই গান নিয়েই তিনি ঘুরে বেড়ান রাজ্যের বিভিন্ন প্রান্তে। কখনও কলকাতা, কখনও বীরভূম, আবার কখনও উত্তরবঙ্গ— সব জায়গাতেই পৌঁছে গিয়েছেন তিনি। লক্ষ্য একটাই, মানুষের পাশে থাকা। গানের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং তাঁদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া।
advertisement
আরও পড়ুনঃ কম পুঁজিতে ব্যবসার সুযোগ! শান্তিপুরে খুলে গেল উদ্যামীনী স্টোর, মহিলাদের সামনে আয়ের নয়া দিশা
কোন সরকারি প্রকল্পে কী ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায়, সেটাও মানগোবিন্দবাবু গানের মাধ্যমে জানান। অনেক সময় দেখা যায়, মানুষ তথ্যের অভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই সমস্যার সমাধান করতেই তাঁর এই প্রচেষ্টা। গ্রামে গ্রামে ঘুরে তিনি মানুষকে সচেতন করেন। কখনও হাটে, কখনও মেলায়, কখনও আবার গ্রামের রাস্তায় বসেই শুরু হয় তাঁর গান। আশেপাশে ভিড় জমায় সাধারণ মানুষ। গান শুনতে শুনতেই তাঁরা জেনে নেন দরকারি তথ্য। এইভাবেই এক অনন্য পথে সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানগোবিন্দবাবু মঞ্চে উঠলে দর্শক আসন থেকে আসে মুহূর্মুহূ করতালি। তাঁর গান যেমন মন ছুঁয়ে যায়, তেমনই মানুষের কাজে লাগে। তাই তাঁকে কুর্নিশ জানাতেই হয়। তবে তাঁর রোজগার খুবই সীমিত। সামান্য সরকারি সহায়তা পান তিনি। তাতেই কোনওরকমে সংসার চলে। তবুও তাঁর কোনও আক্ষেপ নেই। তাঁর মতে, এই বাউল গানকে ঘিরেই তিনি বাঁচতে চান। গান গেয়েই মানুষের পাশে থাকতে চান এই প্রবীণ লোকশিল্পী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 18, 2026 2:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: বাউল গানে সরকারি প্রকল্পের খোঁজ! সহজেই জানা যাচ্ছে সুযোগ-সুবিধা থেকে আবেদনের নিয়ম, সুরের মাধ্যমে সচেতনতার নজির লোকশিল্পীর









