advertisement

হাল ছাড়ছে না বামেরা! ছক কেটে-কেটে প্রার্থী দিচ্ছে লাল ব্রিগেড! এবার CPI(ML) দশ আসনে যা করল, জাগছে আশা

Last Updated:

West Bengal Assembly Elections 2026 CPIML Liberation Candidate List: ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএমএল লিবারেশন। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরই ১০টি আসনে প্রার্থীদে নাম ঘোষণা করে দিল দীপঙ্কর ভট্টাচার্যরা।

CPI(ML)
CPI(ML)
কলকাতা: বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্টের সঙ্গে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল লিবারেশন। এর আগে উপনির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতায় করেছিল লিবারেশন। বিমান বসু বামেদের প্রথম দফার প্রার্থী তলিকার ঘোষণার দিনই জানিয়েছিলেন, বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে লিবারেশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়ছেন তারা। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএমএল লিবারেশন। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরই ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল দীপঙ্কর ভট্টাচার্যরা।
সিপিআই(এমএল) লিবারেশন প্রথম দফায় ১০টি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে ৬ জন মহিলা প্রার্থী রয়েছেন, যা দলটির নারী প্রতিনিধিত্ব বাড়ানোর প্রচেষ্টাকে স্পষ্ট করে। ফাঁসিদেওয়া, ভরতপুর, বহরমপুর, কৃষ্ণনগর দক্ষিণ, নৈহাটি, বজবজ, রাসবিহারী, ধনেখালি, বিষ্ণুপুর এবং পূর্বস্থলী দক্ষিণ—এই কেন্দ্রগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এক ঝলকে দেখে নিন সিপিআইএমল লিবারেশনের প্রার্থী তালিকা: ফাঁসিদেওয়া (ST) – সুমন্তী এক্কা (মহিলা), ভরতপুর – জিন্নাতুন নাহার গুলশান বেগম (মহিলা), বহরমপুর – আবুল কাশেম শেখ, কৃষ্ণনগর দক্ষিণ – লাবনী জঙ্গি (মহিলা), নৈহাটি – দেবজ্যোতি মজুমদার, বজবজ – কাজল দত্ত (মহিলা), রাসবিহারী – মানস ঘোষ, ধনেখালি (SC) – রুমা আহেরী (মহিলা, বিষ্ণুপুর – তিতাস গুপ্ত (মহিলা), পূর্বস্থলী দক্ষিণ – জিয়াদুল সেখ।
advertisement
advertisement
লিবারেশনের তরফে জানানো হয়েছে, এই ১০টি আসন ছাড়াও রাজ্যের বাকি আসনগুলিতে তারা বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের পাশে থাকবে। তাদের মতে, রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। বিজেপি-আরএসএসের প্রভাব এবং শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই এই জোট গঠন করা হয়েছে।
advertisement
লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন,এই প্রথমবার বামফ্রন্টের সঙ্গে তাদের পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। তিনি জানান, আগের নির্বাচনে তারা একতরফাভাবে বামফ্রন্টকে সমর্থন করলেও এবার যৌথভাবে লড়াই হবে। তার কথায়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং বাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাল ছাড়ছে না বামেরা! ছক কেটে-কেটে প্রার্থী দিচ্ছে লাল ব্রিগেড! এবার CPI(ML) দশ আসনে যা করল, জাগছে আশা
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement