advertisement

WB Assembly Election 2026: নতুন ভোটারদের জন্য অপেক্ষা করছে দুর্দান্ত সারপ্রাইজ, কার্ড দেখালেই মিলবে স্পেশাল গিফট! এই ঠিকানায় গেলেই কেল্লাফতে

Last Updated:

WB Assembly Election 2026: তরুণী উদ্যোগপতি নতুন ভোটারদের উৎসাহিত করতে নিয়ে এসেছেন দারুণ একটি অফার। নতুন ভোটারদের জন্য রাখা হয়েছে বিশেষ গিফটের ব্যবস্থা। যা পেতে হলে শুধু ভোটার কার্ড দেখিয়ে কিছু কেনাকাটা করলেই হবে। প্রশংসা করছেন সকলে।

+
নতুন

নতুন ভোটারদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ তরুণী উদ্যোগপতির

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: নতুন ভোটারদের জন্য চমক। বাঁকুড়ার প্রথমবার ভোট দিতে চলা যুবক-যুবতীদের জন্য এল এক অভিনব উদ্যোগ। ভোটার কার্ড হাতে পেয়েছেন? ভোট দিতে মুখিয়ে রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ উপহার। জেলার এক তরুণী উদ্যোগপতি নতুন ভোটারদের উৎসাহিত করতে নিয়ে এসেছেন দারুণ একটি অফার, যা ইতিমধ্যেই শহরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকায় নিজের ব্যবসা দাঁড় করিয়ে এই উদ্যোগ নিয়েছেন তানিয়া সরকার। অল্প বয়সেই তিনি খুলেছেন একটি আধুনিক জামাকাপড়ের শোরুম, যেখানে মাত্র ৯৯ টাকা থেকেই শুরু হচ্ছে পোশাকের দাম। ছেলে-মেয়ে উভয়ের জন্য রয়েছে ট্রেন্ডিং ডিজাইনের পোশাক, পাশাপাশি চলছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এখানেই নতুন ভোটারদের জন্য রাখা হয়েছে বিশেষ গিফটের ব্যবস্থা। যা পেতে হলে শুধু ভোটার কার্ড দেখিয়ে কিছু কেনাকাটা করলেই হবে।
advertisement
advertisement
এই উদ্যোগের জেরে “আরবান ফ্যাশন” এখন স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তানিয়া সরকার বলেন, “এই কাজটি করছি নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে। আমার দোকানে আসুক, ভোটার কার্ড দেখাক, সামান্য কিছু কিনুক, তাহলেই তাদেরকে দেব একটি স্পেশাল গিফট।” তিনি নিজেও একজন নতুন ভোটার, তাই এই উদ্যোগের মাধ্যমে সমবয়সীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে চান। তাঁর মতে, ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে যেমন ব্যবসার প্রচার হচ্ছে, তেমনই নতুন প্রজন্ম ভোটদানে উৎসাহ পাচ্ছে। বাঁকুড়ায় ভোটের আগে এই অভিনব ভাবনা যে অন্যদেরও অনুপ্রাণিত করবে, তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: নতুন ভোটারদের জন্য অপেক্ষা করছে দুর্দান্ত সারপ্রাইজ, কার্ড দেখালেই মিলবে স্পেশাল গিফট! এই ঠিকানায় গেলেই কেল্লাফতে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement