advertisement

Asansol Coffee House: শহুরে ব্যস্ততার মাঝেই প্রিয়জনের সঙ্গে নিরিবিলিতে কয়েক ঘন্টা কাটাতে আদর্শ এই জায়গা, রয়েছে পেট পুজোর এলাহী আয়োজন! ঘুরে আসুন আসানসোল কফি হাউস থেকে

Last Updated:
Asansol Coffee House: শহুরে ব্যস্ততা, চারিদিকে লোকজনের ভিড়ের মাঝে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা আসানসোল কফি হাউস। শহরের অন্যতম পরিচিত বিএনআর মোড়ের উপকণ্ঠে অবস্থিত এই জায়গা। ঘুরে আসতে পারেন খুব সহজে।
1/5
শহুরে ব্যস্ততা, চারিদিকে লোকজনের ভিড়ের মাঝে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে অনেকেই একটু নিরিবিলি জায়গা খোঁজেন। অথবা কেউ নিজের সঙ্গেই হারিয়ে যেতে চান অতীতে। তাদের জন্য সেরা গন্তব্য হতে পারে আসানসোলের কফি হাউস। (প্রতীকী ছবি)

2/5
কফি হাউস নামটা শুনলেই বাঙালির কাছে আবেগ জেগে ওঠে। আর সেই নস্টালজিয়া ফিরিয়ে দিতে আসানসোলের বিএনআর মোড়ে কফি হাউস তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। এই জায়গায় প্রিয়জনের সঙ্গে একান্তে বেশ কয়েক ঘন্টা সময় নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। (প্রতীকী ছবি)

3/5
সপ্তাহের প্রতিদিনই দুপুর বারোটার পর থেকে খোলা থাকে আসানসোলের কফি হাউস। রাত নটা পর্যন্ত একটু নিরিবিলিতে সময় কাটাতে যা মানুষজনের কফি হাউসে আনাগোনা লেগে থাকে। (প্রতীকী ছবি)

4/5
আসানসোলের অন্যতম পরিচিত এবং ব্যস্ত এলাকা বিএনআর মোড়ের একদম কাছেই রয়েছে কফি হাউস। আসানসোল স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে অটো বা টাউন সার্ভিস ধরে খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। (প্রতীকী ছবি)

5/5
কফি হাউসে গেলে কফির স্বাদ নিতে তো কখনও মিস করবেন না। সঙ্গে পেট পুজোর জন্য মেনুতে রয়েছে নানা রকমের স্ন্যাকস। খরচও সবার নাগালের মধ্যে। তাই প্রিয়জনের সঙ্গে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে একদিন এই জায়গা থেকে মেরে আসতে পারেন। (প্রতীকী ছবি)