advertisement

Job Vacancy: স্নাতক হলে আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ! কারা, কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:
Job Vacancy: শুধুমাত্র স্নাতক পাস করলে আইআইটি খড়গপুরে চাকরির বিরাট সুযোগ। যোগ্যতা এবং অভিজ্ঞতা নিরিখে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে, ১২ মাসের প্রকল্পে কাজ হবে।
1/6
*শুধুমাত্র স্নাতক পাস করলেই আইআইটি খড়গপুরে চাকরি। অস্থায়ী ভিত্তিতে চাকরির সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়গপুর। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে প্রাচীন এই প্রতিষ্ঠান।

2/6
*বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে দু'জন নেটওয়ার্ক এক্সিকিউটিভ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। তিন বছরের অভিজ্ঞতা-সহ স্নাতক ডিগ্রি থাকলেই অনায়াসে মিলবে এই চাকরির সুযোগ। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ করা হবে।

3/6
*বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আইআইটি খড়গপুরের রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সির আর্থিক সহযোগিতায় প্লাটিনাম জুবিলি আইআইটি খড়গপুরের প্রকল্পে দু'জন কর্মী নিয়োগ করা হবে। অতি শীঘ্রই এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে আইআইটি সূত্রে।

4/6
*কাজের দক্ষতা, বলার এবং লেখার অভিজ্ঞতা, ডাটা হ্যান্ডেলিং, মিটিং-সহ একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে মিলবে এই কাজের সুযোগ। স্নাতক এবং উল্লিখিত বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। পাশাপাশি সেলস এবং মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

5/6
*আইআইটি সূত্রে খবর, নিযুক্ত ব্যক্তির বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শুধু তাই নয়, সংরক্ষিত ও মহিলা আবেদনকারী ছাড়া জেনারেল, ওবিসি ও পুরুষদের জন্য লাগবে ১০০ টাকা আবেদন মূল্য। যোগ্যতা এবং অভিজ্ঞতা নিরিখে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ১২ মাসের প্রকল্পে কাজ হবে।

6/6
*সকলকে অনলাইন মাধ্যমে আবেদনকারীকে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জব্স পজিশনে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।