advertisement

Humayun Kabir on Adhir Chowdhury: ‘অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হলে..,’ বড় কথা বলে দিলেন হুমায়ুন! প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বার্তা

Last Updated:

Humayun Kabir on Adhir Chowdhury: বুধবার দিনই ১৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন হুমায়ুন কবীর৷ সেখান থেকেই বড় বার্তা দিয়েছেন অধীর চৌধুরীকে৷ সেলিম, নওশাদ নিয়েও মন্তব্য

News18
News18
মুর্শিদাবাদ: ১৯৯৬ সালের পরে ২০২৬ -এ কি পুনরাবৃত্তি হবে ইতিহাসের? রাজ্য রাজনীতিতে জোর জল্পনা মুর্শিদাবাদের বহরমপুর থেকে ভূমিপুত্র অধীর চৌধুরীকে প্রার্থী করতে পারে কংগ্রেস৷ ঘটনাচক্রে, নিজের সদ্য তৈরি করা দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের দিনই অধীর চৌধুরীকে নিয়ে বড় বার্তা দিয়ে দিলেন হুমায়ুন কবীর৷ বললেন, ‘‘অধীর চৌধুরী বহরমপুর প্রার্থী হলে জেতানোর চেষ্টা করব। আগেই বলেছি।’’
যদিও হুমায়ুন কবীর স্পষ্ট করে দিয়েছেন, তার মানে এই নয় যে তাঁর দল বহরমপুরে প্রার্থী দেবে না৷ হুমায়ুন বলেন, ‘‘তবে প্রার্থী দেব। কোন অঙ্কে খেলতে হবে জানি। এত দিনের অভিজ্ঞতা।’’
advertisement
advertisement
শুধু অধীর চৌধুরী নন, আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর প্রতিও তাঁর পূর্ণ সমর্থন থাকবে৷ হুমায়ুন বলেন, ‘‘ব্যক্তিগতভাবে চাইব অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ জিতুক। নওশাদকে সমর্থন করব। যেভাবে সাহায্য করা যায় করব। সেলিম প্রার্থী হলেও করতাম।’’
advertisement
হুমায়ুন জানিয়েছেন, তাঁর দল ছাব্বিশের নির্বাচনে ১৮২টি কেন্দ্রে প্রার্থী দেবে৷ বুধবার ১৫ জনের নাম ঘোষণা হয়৷ আগামী ২২ মার্চ বিস্তারিত তালিকা প্রকাশ৷
জানা গিয়েছে, উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কান্দিতে বিধায়ক ডেভিড অপূর্ব ঘোষের বিরুদ্ধে লড়বেন। ভবানীপুর নন বেঙ্গলি মুসলিম প্রার্থী হবেন। নন্দীগ্রামেও প্রার্থী দেবে হুমায়ুনের দল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Humayun Kabir on Adhir Chowdhury: ‘অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হলে..,’ বড় কথা বলে দিলেন হুমায়ুন! প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বার্তা
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement