advertisement

Dilip Ghosh Exclusive Interview: ‘আমি সব সিজনে জামা পাল্টাই না,’ ময়দানে ফিরতেই কাদের উদ্দেশ্য করে বাঁকা উক্তি দিলীপ ঘোষের

Last Updated:

দিলীপ ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কম জল্পনা হয়নি৷ শুভেন্দুর কর্মসূচিতে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ থেকেই তৈরি হয়েছিল জল্পনা৷ খড়্গপুর সদরের প্রার্থীর নাম ঘোষণার পরে বিষয়টি সংশয়াতীত

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজের পছন্দের কেন্দ্রে কামব্যাক করছেন রাজ্য বিজেপির প্রাক্তন ‘দবাং’ সভাপতি দিলীপ ঘোষ৷ দলের সঙ্গে দূরত্ব নিয়ে দীর্ঘ আলোচনা, দিঘার জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ৷ তাঁর দলবদল নিয়ে জল্পনা কম হয়নি৷ একটা সময় তো এমনও তৈরি হয়েছিল, যখন প্রায় ধরেই নেওয়া হয়েছিল দিলীপ ঘোষ সম্ভবত দলবদল করছেনই৷ কিন্তু, বাস্তবে তেমন ছবি দেখা যায়নি৷ নিজের দলের প্রতি সর্বদা আনুগত্য বজায় রাখার কথা বার বার স্পষ্ট করে দিয়েছেন৷ এবার ছাব্বিশের নির্বাচনে নিজের দল বিজেপির হয়েই পছন্দের আসন খড়্গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ ঘোষ৷
বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন দিলীপ ঘোষ খোলামেলা আলোচনা করেন বহু বিষয়ে৷ সেই সাক্ষাৎকারেরই কিছু অংশ এখানে তুলে ধরা হল…
প্র. আপনি এই পাঞ্জাবিটা পরেই প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলেন না?
উ. (ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নেড়ে) আমি রোজ রোজ জামা পাল্টাই না৷ একটা জামা কয়েকবার পরি৷ একটা সিজনেও পাল্টাই না৷ সব নির্বাচনেও পাল্টাই না৷
advertisement
advertisement
প্র. জামা পাল্টান না বলতে আপনি কি বলতে চাইছেন দল পাল্টান না..
উ. পশ্চিমবঙ্গে তো রাজনীতির সঙ্গে জামা পাল্টানোর একটা সম্পর্কই আছে৷ যেমন আইপিএল-এ হয়, দল পাল্টায়, ইস্টবেঙ্গল মোগনবাগানে…তেমনই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সেই জায়গায় চলে এসেছে৷
প্র. অমিত শাহ কলকাতায় এসে আপনার সঙ্গে আলাদা করে কথা বলেছেন৷ কী বলেছেন অমিত শাহ আপনাকে?
উ. বেশি কিছু বলেননি৷ বলেছেন, আপনাকে দরকার৷ কাজে লেগে পড়ুন৷ নেমে পড়ুর মাঠে৷ আমি বলেছি পার্টি যেমন নির্দেশ দেবে তেমনই করব৷ তার জন্য তৈরি আছি৷ আমি একজন সাধারণ কর্মী৷
advertisement
প্র. ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসন পায়৷ এটা এযাবৎকালে বিজেপির সেরা পারফরম্যান্স৷ কিন্তু তারপরে, লোকসভা নির্বাচনে, উপ নির্বাচনে তেমন রেজাল্ট মেলেনি? সমস্যা কোথায় ছিল?
উ. দেখুন কী হয়েছে না হয়েছে, তা নিয়ে পার্টিতে আলোচনা হয়েছে৷ যে আলোচনার ফল এখন আপনি দেখতে পাচ্ছেন৷ সংগঠনের ক্ষেত্রে একটা কথা আছে, প্রবলেম অফ গ্রোথ৷ ২০১৯ সালে বহু মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন৷ সিপিএম-কংগ্রেসেরই ২২ পার্সেন্ট ভোট আমাদের কাছে আসে৷ টিএমসি থেকেও এসেছে৷ এবার এত মানুষ, তার মধ্যে ছোট নেতা বড় নেতা, তাদের কেউ পলিটিক্যাল, কেউ নন পলিটিক্যাল, সবাইকে নিয়ে চলার জন্য পার্টি একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তাতে হয়ত একটু ডাউনফল এসেছে৷ বাকি কী আছেন, যাঁরা উপর থেকে দেখছেন তাঁরা জানেন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh Exclusive Interview: ‘আমি সব সিজনে জামা পাল্টাই না,’ ময়দানে ফিরতেই কাদের উদ্দেশ্য করে বাঁকা উক্তি দিলীপ ঘোষের
Next Article
advertisement
স্বামী-স্ত্রী, ভাই-বোন...! তৃণমূলের প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী, একই পরিবার থেকে টিকিট পেলেন আর কে কে?
স্বামী-স্ত্রী, ভাই-বোন...! রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী, একই পরিবার থেকে টিকিট পেলেন আর কে কে?
  • তৃণমূলের প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী!

  • স্বামী-স্ত্রী, ভাই-বোন! কোথায় কে?

  • একঝলকে একই পরিবারের ভোট-তারকারা!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement