advertisement

স্বামী-স্ত্রী, ভাই-বোন...! তৃণমূলের প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী, একই পরিবার থেকে টিকিট পেলেন আর কে কে?

Last Updated:

TMC Candidates List: তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের দুই। দিদি রত্না চট্টোপাধ্যায় এবং ভাই শুভাশিস দাসকে টিকিট দিয়েছে তৃণমূল। আবার বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নাও হলেন প্রার্থী। বেচারামকে সিঙ্গুর এবং করবীকে হরিপাল থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। আর কে কে আছেন এই তালিকায়?

Rapid Read
 প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী
প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল একের পর এক চমক। একদিকে যেমন অনেক কেন্দ্রেই বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন নেতা-নেত্রী, সাংসদ-বিধায়কদের পরের প্রজন্ম, তেমনই আবার তৃণমূলের টিকিট পেয়ে লড়াইয়ের ময়দানে নামছেন একই পরিবারের দুই। কোথাও স্বামী, স্ত্রী, তো কোথাও দুই ভাই, বা ভাই-বোনেরা।
একদিকে যেমন উত্তরপাড়ায় নতুন মুখ হিসেবে উঠে এলেন, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তেমনই এবার পানিহাটী বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তবে এখানেই শেষ নয়, ভাই-বোন থেকে একই পরিবারের দুই ভাইরাও।
advertisement
advertisement
২০২৬-এ তৃণমূলের টিকিটে লড়াইয়ে নামছেন দুই ভাই, আসানসোল উত্তরে দাঁড়িয়েছেন দাদা মলয় ঘটক তো কুলটিতে তাঁরই ভাই অভিজিৎ ঘটককে প্রার্থী করল তৃণমূল। বেহালা পশ্চিম এবং মহেশতলায় তৃণমূলের প্রার্থী আবার একই বাড়ির ভাই-বোন। দিদি, রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর ভাই শুভাশিস দাসকে টিকিট দিয়েছে তৃণমূল। বেহালা পশ্চিমে রত্না, মহেশতলায় প্রার্থী শুভাশিস। অন্যদিকে ফের প্রার্থী হয়েছেন বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্না। বেচারামকে সিঙ্গুর এবং করবীকে হরিপাল থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।
advertisement
রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর সোমবারই প্রথম দফার নামের তালিকা প্রকাশ করেছে বাম ও বিজেপি শিবির। তারপর থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কোন আসনে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোন কোন হেভিওয়েট নজর কাড়বেন ২০২৬ -এর মেগা ফাইটে? অবশেষে আজ প্রকাশ্যে এক তৃণমূলের তালিকা।
advertisement
তালিকা প্রকাশ হতেই দেখা গেল কিছু কেন্দ্রে প্রত্যাশিত নাম থাকলেও, শহরের একাধিক বিধানসভা আসনে প্রার্থীর নামে দেখা গেল বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আভাস দিয়েছিলেন লড়ছেন ভবানীপুর থেকে। তৃণমূলের টিকিট পেয়ে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কুণাল ঘোষ। প্রার্থী তালিকায় থাকলেন চন্দ্রিমা, ব্রাত্য, দেবাশীষরাও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বামী-স্ত্রী, ভাই-বোন...! তৃণমূলের প্রার্থী তালিকায় রত্না-শুভাশিস থেকে বেচারাম-করবী, একই পরিবার থেকে টিকিট পেলেন আর কে কে?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement