advertisement

Waste Managment: মানব বর্জ্য ব্যবহারেই এবার তড়তড় করে বাড়বে ফলন, কৃষিকাজ আমূল বদলে দেওয়ার মতো প্রকল্প! নয়া চমক মালদহে

Last Updated:

Malda Waste Managment: গ্রামীণ এলাকার বাড়ি বাড়ি থেকে সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিশোধন করা হবে। এই প্রক্রিয়ায় মানব বর্জ্যকে একাধিক ধাপে পরিশোধন করে তা পরিবেশবান্ধব জৈব সারে রূপান্তরিত করা সম্ভব। পরিশোধিত জল কৃষিক্ষেত্রে ব্যবহার হবে।

+
মালদহের

মালদহের হরিশ্চন্দ্রপুরে চালু আধুনিক এফ‌এসটিপি প্রকল্প

মালদহ, জিএম মোমিন: পরিবেশ রক্ষা ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার লক্ষ্যে মালদহের হরিশ্চন্দ্রপুরে চালু হল ফেক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প। বৈজ্ঞানিক পদ্ধতিতে শৌচাগারের বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার ও সেচের উপযোগী জল তৈরির এই উদ্যোগ এলাকায় নতুন দিশা দেখাচ্ছে। প্রায় ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক প্ল্যান্টটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন ও প্রশাসনিক আধিকারিকরা।
এই প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার বাড়ি বাড়ি থেকে সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিশোধন করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়ায় মানব বর্জ্যকে একাধিক ধাপে পরিশোধন করে তা পরিবেশবান্ধব জৈব সারে রূপান্তরিত করা সম্ভব। পাশাপাশি উৎপাদিত পরিশোধিত জল কৃষিক্ষেত্রে সেচের কাজে ব্যবহার করা যাবে।
advertisement
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “ফেক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট একটি আধুনিক ও কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে, যা কৃষির জন্যও অত্যন্ত উপকারী।” স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন বলেন, “এই প্রকল্প চালু হওয়ার ফলে শৌচাগারের বর্জ্য আর এলোমেলোভাবে ফেলা হবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নির্দিষ্টভাবে সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা হবে, যা পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” প্রশাসনের আশা, এই প্রকল্প চালুর ফলে হরিশ্চন্দ্রপুরে স্যানিটেশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এটি কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Waste Managment: মানব বর্জ্য ব্যবহারেই এবার তড়তড় করে বাড়বে ফলন, কৃষিকাজ আমূল বদলে দেওয়ার মতো প্রকল্প! নয়া চমক মালদহে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement