advertisement

Shivam Dubey Train Journey : বিশ্বকাপ জিতে ট্রেনে বাড়ি ফিরেছিলেন ভারতীয় তারকা! চিনে ফেলেন টিকিট পরীক্ষক, কেন এমনটা করেছিলেন শিবম দুবে!

Last Updated:

Shivam Dubey : টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারতীয় দল জেতার পর শিবম দুবে ফ্লাইটে না ফিরে ট্রেনে করে ফিরেছিলেন বাড়িতে। ট্রেনের টিকিট পরীক্ষক তাঁকে চিনে ফেলেছিলেন।

News18
News18
কলকাতা : টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই শিবম দুবে বিশ্বকাপ শেষে বাড়ি ফেরেন ট্রেনে চেপে। বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনালে দলের জয়ে বড় অবদান ছিল তাঁর৷ ভারতীয় দল বিশ্বকাপ জয়ের পর সেই শিবম দুবেই বিমানের টিকিট না পেয়ে বাড়ি ফিরলেন ট্রেনে চড়ে৷ তাও আবার ট্রেনের তৃতীয় শ্রেণির বাতানুকূল কামরায় সফর করেন তিনি৷
এমনিতে ট্রেন সফরের মধ্যে অস্বাভাবিকতা কিছু না থাকলেও সহযাত্রীরা তাঁকে চিনে ফেললেন ট্রেনের ভিতরে অথবা স্টেশনে কী অবস্থা হতে পারত, তা সহজেই অনুমেয়৷ আর তা আগাম আন্দাজ করেই ব্যবস্থাও নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার৷ তার পরেও অবশ্য শিবম দুবেকে প্রায় চিনে ফেলেছিলেন টিকিট পরীক্ষক৷ কিন্তু উপস্থিত বুদ্ধি টিকিট পরীক্ষককে বোকা বানান দুবের স্ত্রী৷
advertisement
বিশ্বকাপ ফাইনালের পর নিজের স্ত্রী অঞ্জুম খান এবং এক বন্ধুর সঙ্গে মুম্বইয়ে ফেরার কথা ছিল দুবের৷ কিন্তু আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার কোনও বিমানেরই টিকিট পাননি ভারতীয় তারকা৷ দুবে এক অনুষ্ঠানের সময় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “বাড়ি ফিরে আমার সন্তান ও বাবার সঙ্গে দেখা করার জন্য খুবই উদ্বিগ্ন ছিলাম… তাই আমি ভোরবেলা উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।”
advertisement
advertisement
আরও পড়ুন- KKR News: কীভাবে এবার চ্যাম্পিয়ন হতে পারে কেকেআর? পথ দেখালেন নাইট তারকা!
দুবে আরও জানান, তিনি প্রথমে নিজের এবং পরিবারের জন্য বিমান টিকিট বুক করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও আসন খালি ছিল না। সড়কপথে যাওয়ার বিকল্প থাকলেও তিনি ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shivam Dubey Train Journey : বিশ্বকাপ জিতে ট্রেনে বাড়ি ফিরেছিলেন ভারতীয় তারকা! চিনে ফেলেন টিকিট পরীক্ষক, কেন এমনটা করেছিলেন শিবম দুবে!
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement