Humayun Kabir: ১৮২ কেন্দ্রে প্রার্থী দেওয়ার ‘চ্য়ালেঞ্জ’ হুমায়ুনের! ভবানীপুরে কেমন প্রার্থী দিচ্ছেন? নন্দীগ্রাম নিয়েও রয়েছে প্ল্যান
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Humayun Kabir: জানা গিয়েছে, রেজিনগর ও নওদাতে হুমায়ূন কবীর নিজে দু’জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষ কারণে বেলডাঙায় নয়। জানিয়েছেন, ‘‘রেজিনগরে যাঁর বিরুদ্ধে লড়াই করব, তাঁকেই বেলডাঙায় নিয়ে গেল, সেই জন্যই বেলডাঙা লড়ব না।’’
মুর্শিদাবাদ: প্রাথমিক ভাবে নিজের নতুন তৈরি দল জনতা উন্নয়ন পার্টির ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর৷ পাশাপাশি জানিয়েছেন, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা আসনের ১৮২ টিতে প্রার্থী দেবে তাঁর দল৷ বিস্তারিত সেই তালিকা প্রকাশ হবে আগামী ২২ মার্চ৷ হুমায়ুনের ঘোষণা, ভবানীপুর থেকে অবাঙালি মুসলিম প্রার্থী দেবে তাঁর দল। প্রার্থী দেওয়া হবে নন্দীগ্রামেও৷
মুর্শিদাবাদের বেলডাঙায় তাঁর ‘বাবরি মসজিদ’ তৈরি করার প্রকল্প নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে৷ ঘটনাপ্রসঙ্গ আলোচিত হয় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে গত বছরের ডিসেম্বরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম৷
advertisement
advertisement
সেই হুমায়ুনই তারপর মার্চে তৈরি করেন তাঁর নতুন দল জনতা উন্নয়ন পার্টি৷ বুধবার নিজের পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে হুমায়ুন জানিয়েছেন, তিনি নিজে বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না৷ অথচ, রাজবনৈতিক মহলে জোর জল্পনা ছিল, যেহেতু বেলডাঙাতেই তৈরি হচ্ছে তাঁর ‘বাবরি মসজিদ’ তাই সেখান থেকেই ভোটে লড়বেন তিনি৷ বাস্তবে হুমায়ুন জানালেন, তিনি রেজিনগর এবং নওদা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
advertisement
নওদা আসনে আবার বিদায়ী বিধায়ক সাহিনা মমতাজ খানকে প্রার্থী করেছে তৃণমূল। সেই আসনে সাহিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোমর বাঁধছেন তৃণমূলের নিলম্বিত নেতা হুমায়ুন। কেউ কেউ মনে করছেন, নওদায় তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ যে অভিযোগ রয়েছে, তা থেকে ফায়দা তুলতে এই পদক্ষেপ করেছেন তিনি।
আরও পড়ুন :‘অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হলে..,’ বড় কথা বলে দিলেন হুমায়ুন! প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বার্তা
বেলডাঙায় হুমায়ুন প্রার্থী করেছেন, তাঁর দলের রাজ্য সভাপতি সৈয়ব আহমেদ কবিরকে৷ অন্য দিকে, কান্দিতে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার।
advertisement
হুমায়ুনের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, হুমায়ুন জানিয়েছেন, তৃণমূলের টিকিট না পাওয়ার কয়েকজন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন৷ ফরাক্কার মনিরুল ইসলাম, জলঙ্গির আব্দুর রাজ্জাক, বেলডাঙার হাসানুজ্জামানের অনুগামীরা সেই তালিকায় রয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন হুমায়ুন। তাঁরাও তালিকায় জায়গা পান কি না সেটা জানা যাবে ২২ মার্চে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 18, 2026 7:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Humayun Kabir: ১৮২ কেন্দ্রে প্রার্থী দেওয়ার ‘চ্য়ালেঞ্জ’ হুমায়ুনের! ভবানীপুরে কেমন প্রার্থী দিচ্ছেন? নন্দীগ্রাম নিয়েও রয়েছে প্ল্যান










