advertisement

Vaginal Hygiene : যৌনরোগ থেকেই সাদা স্রাব? ভ্রান্তি কাটিয়ে যত্ন নিন গোপনাঙ্গের

Last Updated:

ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন

ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন
ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন
আমাদের সমাজে যৌনশিক্ষা নিয়ে কথা বলা নিষিদ্ধ৷ আর মেয়েদের গোপনাঙ্গ নিয়ে আলোচনা তো অত্যন্ত গর্হিত৷ এর থেকে জন্ম নেয় ভুল ধারণা৷ যার মাশুল দিতে হয় মেয়েদের৷ স্ত্রীরোগের শিকার হয়ে জটিল হয়ে পড়ে পরিস্থিতি৷ ফলে ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন৷
মিথ: যৌনরোগ বা সংক্রমণ থেকেই সাদা স্রাব হয়
সাদা স্রাব সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া৷ এর মানে এই নয় যে আপনি যৌনরোগ বা ঈস্টজাতীয় কোনও সংক্রমণের শিকার৷ আপনার জীবনযাত্রা, পরিবেশ বা শরীরে কোনও পরিবর্তন এলে তখনই সাদাস্রাব হয়৷ বেশি পরিমাণে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
মিথ: গোপনাঙ্গ পরিষ্কার করুন সাবানে
advertisement
এটা সবথেকে বড় ভুল ধারণা যে প্রতিদিন সাবান দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করতে হবে৷ বরং, গোপনাঙ্গের জন্য সাবান খুব কড়া হয়ে পড়তে পারে৷ শুধু জল দিয়েই নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার করুন৷
আরও পড়ুন : গরমে ঘামাচি থেকে দূরে থাকতে মেনে চলুন সাধারণ কিছু নিয়ম
মিথ: একটাই স্যানিটর ন্যাপকিন দিনভর
advertisement
অনেক মহিলাই ঋতুস্রাবের সময় স্যানিটরি ন্যাপকিন পাল্টানোর প্রয়োজন বোধ করেন না৷ বিশেষ করে যাঁদের স্রাবের পরিমাণ কম, তাঁরা স্যানিটরি ন্যাপকিন পাল্টানোর কথা ভাবেনই না৷ একটাই ভিজে ন্যাপকিন দিনভর ব্যবহার করলে আর্দ্রতা থেকে সংক্রমণ হয়৷ গোপনাঙ্গ লাগোয়া ত্বক সবথেকে বেশি স্পর্শকাতর৷
আরও পড়ুন : পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে
মিথ:  গোপনাঙ্গ নিয়মিত শেভ
advertisement
গোপনাঙ্গ নিয়মিত পরিষ্কার করা সুঅভ্যাস৷ কিন্তু নিয়মিত না করলেও অসুবিধে নেই৷ বরং বেশি শেভ করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়৷ ভ্যাজাইনায় পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়৷
বিজ্ঞাপনী চমক থাকলেও বিশেষ উপকরণ যে গোপনাঙ্গের জন্য প্রয়োজন হবেই, তার কোনও মানে নেই৷ বরং রাসায়নিকের প্রভাবে পিএইচ মাত্রা নষ্ট হয়ে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vaginal Hygiene : যৌনরোগ থেকেই সাদা স্রাব? ভ্রান্তি কাটিয়ে যত্ন নিন গোপনাঙ্গের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement