advertisement

Meghalaya Tourism: পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে

Last Updated:

Meghalaya Tourism: অসামান্য পরাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ বার পছন্দের মাপকাঠির তালিকায় যোগ হল নিষিদ্ধ এক আকর্ষণ৷

শিলং : বাঙালি পর্যটকদের কাছে মেঘালয় খুবই পছন্দের গন্তব্য৷ প্রতি বছরই পর্যটনের মরশুমে মেঘালয়ের পাকদণ্ডীতে ভিড় জমান ভ্রমণপিপাসুরা৷ অসামান্য পরাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ বার পছন্দের মাপকাঠির তালিকায় যোগ হল নিষিদ্ধ এক আকর্ষণ৷
মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্য জুড়ে এ বার আইনসিদ্ধ করে দেওয়া হবে জুয়া ও অনলাইন বেটিংকে৷ তবে এটা শুধুই পর্যটকদের জন্য৷ স্থানীয় বাসিন্দারা দুটোর কোনওটাতেই অংশ নিতে পারবেন না৷ গত ২১ এপ্রিল মেঘালয়ের আইন এবং কর দফতরের মন্ত্রী জেমস পি কে সাংমা এই ঘোষণা করেছেন৷ এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘শিলং টাইমস’-এ৷
advertisement
প্রতিবেদন অনুযায়ী, মেঘালয়কে অনলাইন গেমিং, অনলাইন বেটিং-এর কেন্দ্র বানাতে প্রস্তুতি শুরু হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে৷ রিপোর্ট অনুযায়ী, অতীতে গ্যাম্বলিং ও অনলাইন বেটিংপ্রেমীদের কাছে মেঘালয় ছিল খুবই পছন্দের জায়গা৷ মনে করা হচ্ছে, এই পরিবর্তনের ফলে কর্মসংস্থান হবে, আয়করের ক্ষেত্রে সুরাহা হবে৷ তাই ‘পারদর্শিতার খেলা’ এবং ‘সুযোগের খেলা’ হিসেবে পরিচিত গ্যাম্বলিং ও বেটিং-এর সুযোগ থাকবে অনলাইন ও অফলাইন, দু’ভাবেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ফুটছে, হিটস্ট্রোক থেকে বাঁচতে মনে রাখুন এই নিয়মগুলি
তবে মন্ত্রী সংমা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার এ ক্ষেত্রে নিয়ন্ত্রক হবেন মাত্র৷ এই দুই গেম চালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের আর কোনও ভূমিকা থাকবে না৷ একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘আইনসিদ্ধ হলেও গ্যাম্বলিং এবং গেমিং থাকবে শুধুমাত্র পর্যটকদের জন্যই৷ মেঘালয়বাসীরা এতে অংশ নিতে পারবেন না৷’’
advertisement
আরও পড়ুন : স্বমেহন আর ফোর প্লেতেই লুকিয়ে দ্রুত বীর্যপাতের সমাধান? জানুন বিশেষজ্ঞের মত
এই অনলাইন এবং অফলাইন খেলায় অংশ নিতে গেলে পর্যটকদের ব্যাঙ্কে প্রয়োজনীয় ‘কেওয়াইসি’ বা ‘নো ইউর কাস্টমার’ জমা দিতে হবে৷ আইনসিদ্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ হলে মেঘালয় হবে তৃতীয় রাজ্য এই তালিকায়৷ তাদের আগে সিকিম ও নাগাল্যান্ডও অনলাইন এবং অফলাইন গ্যাম্বলিং বেটিংকে আইনসিদ্ধ করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meghalaya Tourism: পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement