advertisement

Birbhum News: নিজের ট্রাক্টরের চাকায় পিষে গেলেন নিজেই! ঘটনাস্থলেই শেষ ট্রাক্টর চালক, জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

Birbhum News: মাঝেমধ্যেই রাজ্যের নানা প্রান্তে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনা ঘটে। তবে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যুর এহেন ঘটনা কার্যত বিরল।

ঘটনাস্থলে উত্তেজনা
ঘটনাস্থলে উত্তেজনা
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবরঃ সাতসকালে বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনা। নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খোদ ট্রাক্টর চালকের। সোমবার সকালে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর মোদীয়ান কলেজ মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম কাঞ্চন মির্ধা, বয়স ৩২ বছর। তাঁর বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে ট্রাক্টর নিয়ে আসছিলেন ওই ট্রাক্টর চালক। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র পাচারের আগেই খেল খতম! দুঃসাহসিক অভিযানে হাতেনাতে অস্ত্র পাচারকারীকে ধরল পুলিশ, উদ্ধার পিস্তল-গুলি
গাড়ির চালকের অসাধারণতার কারণেই এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। তাঁরা প্রয়াত ট্রাক্টর চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
মাঝেমধ্যেই রাজ্যের নানা প্রান্তে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনা ঘটে। তবে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যুর এহেন ঘটনা কার্যত বিরল। এদিন সকালে এই দুর্ঘটনার পর এলাকায় ভিড় জমে যায়। সেই সঙ্গেই তীব্র চাঞ্চল্যও ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, চালকের অসাধারণতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: নিজের ট্রাক্টরের চাকায় পিষে গেলেন নিজেই! ঘটনাস্থলেই শেষ ট্রাক্টর চালক, জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement