advertisement

IIT Kharagpur: আইআইটি খড়গপুরের নয়া উদ্যোগে বদলে যাচ্ছে হস্তশিল্পীদের ভাগ্য, খুলবে টাকা উপার্জনের নতুন রাস্তা! এআই শিখিয়ে দেবে ব্যবসার কায়দা

Last Updated:

IIT Kharagpur: ভারতবর্ষের প্রাচীন হস্তশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবার নয়া উদ্যোগ আইআইটি খড়গপুরের। আইআইটির বিশেষজ্ঞ ও গবেষকরা শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলে আধুনিক প্রযুক্তির সাহায্যে একটি ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করবেন। যা ব্যবসা কয়েকগুন বাড়িয়ে দেবে।

হস্তশিল্পের প্রসারে আইআইটির নয়া উদ্যোগ (প্রতীকী ছবি)
হস্তশিল্পের প্রসারে আইআইটির নয়া উদ্যোগ (প্রতীকী ছবি)
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতীয় প্রাচীন কারুশিল্পকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব দরবারে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর। আগামী ২৫ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত আইআইটি ক্যাম্পাসে আয়োজিত হতে চলেছে বিশেষ হস্তশিল্প কর্মশালা ‘সৃষ্টি ও অনুসন্ধান’। আইআইটি খড়গপুরের নবগঠিত ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর দ্য ইউনিফাইড এআই-এনেবলড ক্র্যাফট ইকোসিস্টেম প্ল্যাটফর্ম’ এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামী ২৫ মার্চ প্রতিষ্ঠানের রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনারশিপে এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। দেশের নানা প্রান্তের শিল্পীদের সমাগমে এই কর্মশালায় অংশ নিতে আসছেন দেশের ৭টি ভিন্ন ঘরানার ১৫ জন প্রথিতযশা শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর কল্লাকুরিচি কাঠের কাজ (GI তকমা প্রাপ্ত), জম্মু-কাশ্মীরের খাতামবন্দ শিল্প, অন্ধ্রপ্রদেশের উদয়গিরি কাঠের তৈজসপত্র, উত্তর-পূর্ব ভারতের বাঁশ ও বেতের কাজ, উত্তরপ্রদেশের সাহারানপুর এবং ওডিশা ও দিল্লির দক্ষ কারিগররা। অংশগ্রহণকারী শিল্পীদের তালিকায় জাতীয় ও রাজ্য স্তরের পুরস্কারপ্রাপ্ত গুণীজনরাও রয়েছেন।
advertisement
advertisement
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল হস্তশিল্পের প্রাচীন পদ্ধতি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও নথিবদ্ধ করা। আইআইটি-র বিশেষজ্ঞ ও গবেষকরা শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলে আধুনিক প্রযুক্তির (যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI) সাহায্যে একটি ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করবেন। এর মাধ্যমে শিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের কাজের বাজার তৈরির নতুন পথ খুলে যাবে। প্রকল্পের প্রধান সমন্বয়কারী অধ্যাপক প্রিয়দর্শী পট্টনায়েক বলেন, “এটি ভারতীয় হস্তশিল্পের দীর্ঘমেয়াদি উন্নতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গবেষক, প্রযুক্তিবিদ এবং প্রান্তিক শিল্পীদের এই মেলবন্ধন ভারতের কুটির শিল্পের বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে। আইআইটি খড়গপুর এবং বস্ত্র মন্ত্রকের মধ্যে এই ধরনের বড় মাপের সহযোগিতা এই প্রথম।” কর্মশালার শেষ পর্বে শিল্পীরা তাঁদের তৈরি করা সামগ্রী আইআইটি ক্যাম্পাসের ভেতরে প্রদর্শনী ও সাধারণের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। আইআইটির সূত্রে খবর, শিল্পীদের তৈরি সেরা কিছু নমুনা আইআইটি’র সংগ্রহশালায় রাখা হবে ভবিষ্যৎ গবেষণা ও প্রদর্শনীর জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IIT Kharagpur: আইআইটি খড়গপুরের নয়া উদ্যোগে বদলে যাচ্ছে হস্তশিল্পীদের ভাগ্য, খুলবে টাকা উপার্জনের নতুন রাস্তা! এআই শিখিয়ে দেবে ব্যবসার কায়দা
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement