advertisement

Murshidabad News: জল ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে চরম বিপত্তি, হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে শেষ ছেলে! বাঁচাতে গিয়ে বিপদের মুখে বাবা

Last Updated:

Murshidabad News: বাড়ির জল ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে যুবক। মর্মান্তিক পরিণতি।

রঘুনাথগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলের 
রঘুনাথগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলের 
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর এলাকায়। সোমবার বেলা আনুমানিক এগারোটা নাগাদ ওমরপুর এলাকার বাসিন্দা কাদির হোসেন (২৫) নিজের বাড়ির ছাদের জল ট্যাংকি পরিষ্কার করতে ওঠেন। সেই সময় অসাবধানতাবশত তিনি বাড়ির পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই লুটিয়ে পড়েন কাদির। ছেলেকে এই অবস্থায় দেখে প্রাণের মায়া ভুলে তাকে বাঁচাতে ছুটে যান তার বাবা তোদবীর আলম (৪৫)। কিন্তু তিনিও বিদ্যুতের প্রবল শকের কবলে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, কাদির হোসেনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা তোদবীর আলমকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা ওমরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে কাদির হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজনরা ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক তারের এমন বিপজ্জনক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জল ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে চরম বিপত্তি, হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে শেষ ছেলে! বাঁচাতে গিয়ে বিপদের মুখে বাবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement