advertisement

Business Idea: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়

Last Updated:

কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

কলকাতা: বর্তমানে চাকরি ও পড়াশোনার জন্য বিপুল সংখ্যক মানুষকে বাড়ির বাইরে গিয়ে অন্য শহরে থাকতে হয় ৷ এর জেরে সঠিক পুষ্ঠিকর খাবার পেতে সমস্যায় পড়তে হয়, দেখা দেয় নানা রকমের শারীরিক সমস্যা ৷ বাড়ির খাবারের কোনও বিকল্প হয় না ৷ কিন্তু বাইরে থাকলে তা তো পাওয়া সম্ভব নয় ৷ ফলে বেশিরভাগ মানুষ টিফিন পরিষেবা নিয়ে থাকে ৷ আপনি যদি কোন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া ৷ এই ব্যবসা শুরু করার জন্য বেশি টাকার প্রয়োজন পড়ে না ৷ এবং কোনও জায়গা আলাদা করে ভাড়া নেওয়ারও দরকার পড়ে না ৷ নিজের ক্ষমতা অনুযায়ী, প্রথমে ছোট স্কেলে এই ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ দেখে নিন কীভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন ?
কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?
টিফিন সার্ভিস ব্যবসা শুরু আপনি আপনার আশপাশে ভাড়াতে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে শুরু করতে পারবেন ৷ এর জন্য প্যামফ্লেট বা পোস্টার বানিয়ে অলিতে গলিতে লাগিয়ে দিতে পারেন ৷ এই ব্যবসায় ২৪*৭ সময় দিতে হবে না ৷ পরিবার ২-৩ জন সদস্য সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন ৷
advertisement
advertisement
কী কী জিনিসের দরকার পড়বে ?
টিফিন সার্ভিস শুরু করার জন্য কিছু বাসন, টিফিন ও গ্রসারির দরকার পড়বে ৷ কত জনের জন্য এই ব্যবসা শুরু করতে চাইছেন ? সেটা আগে ঠিক করে সেই হিসেবে ছোট ও বড় বাসন কিনতে হবে ৷ এরপর গ্রসারির জিনিস কোনও সুপার মার্কেট বা হোলসেল দোকান থেকে একসঙ্গে সস্তায় কিনতে পারবেন ৷ সকাল ও সন্ধেয় খাবার বানিয়ে তা প্যাক করে গ্রাহকদের বাড়িতে ডেলিভারি করতে হবে ৷
advertisement
কত টাকা আয় করবেন ?
আপনি এই ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ আজকাল এই ব্যবসা ভালই চলছে ৷ আপনার শহরে বর্তমানে যে রেট চলছে সেই অনুযায়ী, আপনার টিফিনের দাম ঠিক করতে হবে ৷ আপনার খাবারের স্বাদ ও কোয়ালিটি গ্রাহকদের পছন্দ হলে আরও বেশি লোক আপনার থেকে এই পরিষেবা নিতে শুরু করবে ৷ বেশি অর্ডার পেতে থাকলে আপনি ২-৩জনকে সাহায্যের জন্যেও রেখে দিতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement