advertisement

TMC: ‘মমতার অনুরোধকেই’ মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট! SIR শুনানির পরেই বিবৃতিতে জানাল তৃণমূল

Last Updated:

TMC On SIR: এসআইআর মামলায় ‘মমতার অনুরোধ’কেই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলায় শুনানির পরেই বিবৃতিতে দিয়ে জানাল তৃণমূল কংগ্রেস৷

‘মমতার অনুরোধকেই’ মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট! SIR শুনানির পরেই বিবৃতিতে জানাল তৃণমূল
‘মমতার অনুরোধকেই’ মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট! SIR শুনানির পরেই বিবৃতিতে জানাল তৃণমূল
কলকাতা: মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুরু হয়েছে এসআইআর মামলার শুনানি৷ এদিন এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে শীর্ষ আদালতে। এ বিষয়ে এবার প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস৷ ‘মমতার অনুরোধ’কেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, বিবৃতিতে দাবি রাজ্যের শাসক দলের৷
তৃণমূল কংগ্রেস বিবৃতি অনুযায়ী, ‘বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যকরভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মাননীয় সুপ্রিম কোর্ট এখন শর্তাবলী স্পষ্টভাবে নির্দেশ করছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন।’’
advertisement
advertisement
নির্বাচন কমিশনকে আক্রমণ করে তৃণমূলের বার্তা, ‘আজ এক অভূতপূর্ব পদক্ষেপে, নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে সৃষ্ট বিশাল বাধা মোকাবেলা করার জন্য সুপ্রিম কোর্ট প্রতিবেশী রাজ্য থেকে বিচারকদের মোতায়েনের অনুমতি দিতে বাধ্য হয়েছে। এই হস্তক্ষেপ নিজেই অনেক কিছু বলে।’
advertisement
‘একই সঙ্গে, আদালত পুনর্ব্যক্ত করেছে যে নির্বাচন কমিশন কর্তৃক অবহিত বা পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত সমস্ত নথি, যার মধ্যে আধার এবং মাধ্যমিক প্রবেশপত্র অন্তর্ভুক্ত রয়েছে, বিচারাধীন দাবি এবং আপত্তি নিষ্পত্তির জন্য গ্রহণ করতে হবে। এই স্পষ্ট নির্দেশ বিজেপি-ইসিআই-এর লক্ষ্যবস্তু পরিবর্তন এবং ডকুমেন্টারি মান নিয়ন্ত্রণের যথেচ্ছ প্রচেষ্টাকে ভেঙে দেয়’, জানিয়েছে তৃণমূল৷
advertisement
তৃণমূলের বিবৃতি অনুযায়ী, ‘‘বাংলায় ভোটারদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা, ভয় দেখান এবং হয়রানির ষড়যন্ত্র আবারও একটি দৃঢ় বিচারিক বাধার সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানগুলিকে আইনের সীমানার মধ্যে কাজ করতে হবে, দলীয় স্বার্থের নির্দেশে নয়।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ‘মমতার অনুরোধকেই’ মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট! SIR শুনানির পরেই বিবৃতিতে জানাল তৃণমূল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement