advertisement

Accident News: ইদের মুখে সামশেরগঞ্জে ভয়ঙ্কর দুর্ঘটনা! বাইকে হেলমেটের বালাই নেই, লরির চাকায় পিষল ২ যুবক, আহত আরও ২

Last Updated:

Murshidaad Accident: ইদের মুখে সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার জয় কৃষ্ণপুর ঘোষপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। আহত আরও ২। সামশেরগঞ্জ থানার পুলিশ জানাচ্ছে, হেলমেট না থাকার কারণে এই দুর্ঘটনা।

ইদের মুখে সামশেরগঞ্জে ভয়ঙ্কর দুর্ঘটনা
ইদের মুখে সামশেরগঞ্জে ভয়ঙ্কর দুর্ঘটনা
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ইদের মুখে সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়ক অতিক্রম করার সময় দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জ থানার অন্তর্গত জয় কৃষ্ণপুর ঘোষপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে। মৃত দুই যুবকের নাম আসিফ শেখ এবং মারফাস শেখ। তাদের বাড়ি চাঁদনী দোহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল একটি লরি। সেই সময় জয় কৃষ্ণপুর এলাকায় বাইক নিয়ে জাতীয় সড়ক অতিক্রম করছিল দুটি বাইক। বাইক দু’টিতে চারজন ছিলেম। লরিটি অত্যন্ত দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। বিকট শব্দে চারিপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
দুর্ঘটনাগ্রস্থ বাইক
দুর্ঘটনাগ্রস্থ বাইক
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চারজন যুবক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দার তড়িঘড়ি ছুটে এসে তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত যুবকের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। তবে মাথায় হেলমেট না থাকার কারণেই এই দুর্ঘটনায় প্রাণ যায় দু’ জনের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে এবং এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident News: ইদের মুখে সামশেরগঞ্জে ভয়ঙ্কর দুর্ঘটনা! বাইকে হেলমেটের বালাই নেই, লরির চাকায় পিষল ২ যুবক, আহত আরও ২
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement