Astrology: কয়েক ঘণ্টার অপেক্ষা....সোমেই মঙ্গল-শুক্রের মহামিলনে ধনশক্তি রাজযোগ! সোনায় সোহাগা ৪ রাশির কপাল, লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Dhanshakti Rajyog Rashifal: ৩ ফেব্রুয়ারি মঙ্গল ও শুক্রের যুগলবন্দিতে তৈরি হতে চলেছে ‘ধনশক্তি রাজযোগ’৷ সাহস, শক্তি ও ভূমির কারক মঙ্গল এবং ধন, ঐশ্বর্য এবং ভোগবিলাসের কারক শুক্র৷ এই দুই শক্তিশালী গ্রহের মিলনে গঠিত রাজযোগ চারটি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে লাভবান হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশি: এই রাজযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে। সম্পত্তি কেনার সুযোগ মিলতে পারে। বড় সাফল্যের যোগ রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। উচ্চপদস্থ কর্তাদের সমর্থন পাওয়া যাবে। কথাবার্তায় মাধুর্য বাড়বে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
advertisement
মকর রাশি:মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস খুলতে পারে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। পরিশ্রমের পূর্ণ ফল মিলবে। সমাজে প্রভাব ও মর্যাদা বাড়বে। ব্যবসায়িক চুক্তি সফল হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কুম্ভ রাশি: ধনশক্তি রাজযোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় নিয়ে আসবে। মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং ভালবাসা বাড়বে। বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি খুবই ভাল সময়। নতুন চাকরি বা ব্যবসা শুরু করার পরিকল্পনা সফল হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )










