advertisement

East Bardhaman News: যৌবনে দেশের জন্য লড়েছেন, এবার লড়ছেন কন্যা সন্তানদের জন্য! সাইকেল নিয়ে দেশ ভ্রমণে প্রাক্তন বায়ুসেনা কর্মী

Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট মোড়ে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সেখানে দেখা গেল প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কর্মী বলরাম নাথকে, যিনি বর্তমানে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে দীর্ঘ সাইকেল যাত্রায় নেমেছেন।
1/5
পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট মোড়ে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সেখানে দেখা গেল প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কর্মী বলরাম নাথকে, যিনি বর্তমানে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে দীর্ঘ সাইকেল যাত্রায় নেমেছেন। দেশপ্রেম এবং সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে তাঁর এই যাত্রা ইতিমধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)

2/5
বলরাম নাথ জানান, তিনি শিলিগুড়িতে অবস্থিত ‘শিলিগুড়ি-ডাবগ্রাম ভিশন অফ টিচার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। এই সংস্থা দীর্ঘ ১১ বছর ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দুঃস্থ কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা ও সম্মানের জন্য কাজ করে চলেছে। বিশেষ করে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

3/5
এই সাইকেল যাত্রার মূল থিম ‘নেশন ফার্স্ট’ অর্থাৎ দেশ সর্বাগ্রে। কন্যা সুরক্ষা, শিক্ষা এবং সম্মানের বার্তা পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য। তিনি ২৩ মার্চ শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে কিষাণগঞ্জ, কাটিহার, সাহেবগঞ্জ, রাজমহল, ঔরঙ্গাবাদ ও কান্দি অতিক্রম করে কালনার পথে দাঁইহাটে পৌঁছেছেন।

4/5
বলরাম নাথ আরও জানান, এর আগেও তিনি ভারতের বিভিন্ন প্রান্তে মোট ছয়বার ভ্রমণ করেছেন। এমনকি লেহ-লাদাখ থেকে শুরু করে প্রতিবেশী দেশ বাংলাদেশ পর্যন্ত ঘুরে ‘নেশন ফার্স্ট’-এর বার্তা প্রচার করেছেন। তাঁর মতে, দেশ যেই হোক না কেন, প্রত্যেক মানুষের কাছে নিজের মাতৃভূমি সর্বোচ্চ মর্যাদার।

5/5
এই দীর্ঘ যাত্রাপথে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, দেশকে সর্বাগ্রে রেখে সমাজের উন্নয়নে এগিয়ে আসতে। তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই বহু মানুষের সমর্থন ও প্রশংসা কুড়িয়েছে। দাঁইহাট মোড়ে তাঁর উপস্থিতি স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উৎসাহ সৃষ্টি করেছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)