advertisement

Digha Election Theft: ভোটের আবহে দিঘার অদূরে আতঙ্কের পরিস্থিতি! খোয়া গেল ১০ লক্ষ টাকার সামগ্রী

Last Updated:

মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা দুষ্কৃতীরা। এরপর একে একে গয়না, নগদ টাকা এবং পিতলের বাসনপত্র নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় ৪ ভরি সোনার গয়না খোয়া গেছে।

+
চুরি

চুরি হওয়া মন্দির 

রামনগর, মদন মাইতি: ভোটের আবহে দিঘার অদূরে দুঃসাহসিক চুরি। খোয়া গেল মন্দিরের গহনা, নগদ টাকা সহ বাসনপত্র। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার মৈতনা গ্রাম পঞ্চায়েতের বালি পুকুরিয়া গ্রামে এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে। অভিযোগ শনিবার রাত প্রায় রাত ২টা ৩০ মিনিট নাগাদ দুষ্কৃতীরা হানা দেয়। গ্রামের শনিদেব ও কালী মাতার মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা দুষ্কৃতীরা। এরপর একে একে গহনা, নগদ টাকা এবং পিতলের বাসনপত্র নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় ৪ ভরি সোনার গয়না খোয়া গেছে। পাশাপাশি নগদ প্রায় ৯০ হাজার টাকাও নিয়ে যায় চোরেরা। শুধু তাই নয়, প্রায় এক কুইন্টাল পিতলের বাসনপত্রও চুরি হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে চুরির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকার কাছাকাছি বলে প্রাথমিক অনুমান মন্দির কর্তৃপক্ষের।
advertisement
‘দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে…’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
advertisement
মন্দির কমিটির সভাপতি জীবনকৃষ্ণ সাঁতরা বলেন, “সামনেই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই কারণে প্রণামী বাক্সে প্রচুর অর্থ জমা ছিল। তবে এখনও পর্যন্ত সেই অর্থের পূর্ণ হিসাব করা হয়নি। অভিযোগ, দুষ্কৃতীরা প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়ে যায়। ফলে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে আনুমানিক ৯০ হাজার টাকা হবে।” ভোটের আগে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। রাতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
ঘটনার খবর পেয়ে রামনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ভোটের আবহে রাজনৈতিকভাবে স্পর্শকাতর পূর্ব মেদিনীপুর জেলায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Election Theft: ভোটের আবহে দিঘার অদূরে আতঙ্কের পরিস্থিতি! খোয়া গেল ১০ লক্ষ টাকার সামগ্রী
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement