advertisement

Kalbaisakhi Effect: একরাতের ঝড়ে লণ্ডভণ্ড! বাড়ি, বিদ্যুতের খুঁটি গুঁড়িয়ে দিল কালবৈশাখী, প্রকৃতির তাণ্ডবে 'অন্ধকারে' চোপড়া

Last Updated:

North Dinajpur Kalbaisakhi Effect: শুক্রবার রাতে চোপড়ায় ঝড়বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলে শিলাবৃষ্টি। ভেঙে পড়েছে গাছ, কাঁচা বাড়ি, নষ্ট হয়েছে বহু বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চোপড়া
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চোপড়া
চোপড়া, উত্তর দিনাজপুর: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি নষ্ট হয়েছ। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও বিদ্যুৎতের খুঁটি ভেঙে দু’টুকরো। ঝড়বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলে শিলাবৃষ্টিও। এক রাতের প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন জনজীবন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চোপড়ায়। বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা।
শুক্রবার রাতে আচমকাই বদলে যায় আবহাওয়া। অন্ধকারের বুক চিরে নেমে আসে কালবৈশাখী। শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। চলে শিলাবৃষ্টিও। এক রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। চৈত্রের কালবৈশাখীর আতঙ্কের ছাপ যেন বাসিন্দাদের মধ্যে ভেসে উঠছে বারংবার। ঘরবাড়ি খুইয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে বহু পরিবারের।
advertisement
advertisement
বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ
বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ
ঝড়বৃষ্টির পর থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। কালবৈশাখীর প্রবল বাতাসে ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের বহু তার। গোটা ব্লকের প্রায় ১০০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। বিদ্যুৎহীন এলাকায় পরিষেবা সচল করতে সকাল থেকে মেরামতের কাজ শুরু করে দিয়েছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডব! মেদিনীপুরে দুর্যোগের রাতে দুমড়ে মুচড়ে গেল টহলরত পুলিশ ভ্যান, কনস্টেবলের মৃত্যু, জখম আরও ৩ পুলিশকর্মী
শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা গম ও ভুট্টা চাষের ক্ষয়ক্ষতির পরিমাণ সূর্যের আলো ফুটতেই স্পষ্ট হয়েছে। ফসলের ক্ষতি হওয়ায় স্থানীয় চাষিরা বড়সড় লোকসানের মুখে পড়েছেন।
advertisement
দুর্যোগ কাটতেই সকাল থেকে এলাকা পরিদর্শন শুরু করেন ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকিমুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপপ্রধান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalbaisakhi Effect: একরাতের ঝড়ে লণ্ডভণ্ড! বাড়ি, বিদ্যুতের খুঁটি গুঁড়িয়ে দিল কালবৈশাখী, প্রকৃতির তাণ্ডবে 'অন্ধকারে' চোপড়া
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement