advertisement

Balurghat News: দূরপাল্লা ট্রেনের বাঙ্কারে শুয়ে যাত্রী, ডাকাডাকিতে সাড়া নেই! কাছে যেতেই আঁতকে উঠলেন রেলের সাফাইকর্মী, বালুরঘাট স্টেশনে হুলুস্থুল

Last Updated:

Balurghat News: শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনে হইচই হুলুস্থুল কাণ্ড। ভাতিন্ডা এক্সপ্রেসের জেনারেল কামরার বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির নিথর দেহ।

ভাতিন্ডা এক্সপ্রেস থেকে উদ্ধার মৃতদেহ
ভাতিন্ডা এক্সপ্রেস থেকে উদ্ধার মৃতদেহ
বালুরঘাট: এক্সপ্রেস ট্রেনের কামরায় নিথর দেহ উদ্ধার। ভাতিন্ডা এক্সপ্রেসের জেনারেল কামরার বাঙ্কার থেকে দেহ উদ্ধারের ঘটনায় বালুরঘাট স্টেশনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর নাগাদ দূরপাল্লার ট্রেনটি বালুরঘাট স্টেশনে এসে পৌঁছায়। সব যাত্রী নেমে যায়। এরপর রেলের সাফাই কর্মীরা ট্রেন পরিষ্কার করতে উঠে বাঙ্কারের উপর মৃতদেহ দেখে আঁতকে ওঠেন।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের ভাতিন্ডা থেকে আসা ভাতিন্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার দুপুরে নির্দিষ্ট সময়ে বালুরঘাট স্টেশনে (Balurghat Station) এসে পৌঁছায়। শেষ স্টেশনে একে একে সব যাত্রীরা নেমে যান। এরপর ট্রেন পরিষ্কার করতে আসেন রেলের সাফাই কর্মীরা। হঠাৎ একজন সাফাই কর্মী দেখেন, ট্রেনের বাঙ্কারে কেউ একজন শুয়ে রয়েছেন। যাত্রী ঘুমিয়ে আছেন ভেবে তিনি ডাকাডাকি করেন। কিন্তু কোনও নড়নচড়ন না দেখে সন্দেহ হয় রেলকর্মীর। তিনি খবর দেন জিআরপি থানায়।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার অগ্রগতি! ঝাড়গ্রামের জঙ্গলখাস স্কুল পেল নবম-দশম শ্রেণির অনুমোদন
কিছুক্ষণের মধ্যে জিআরপি ও রেল পুলিশ এসে পৌঁছায়। দেখা যায়, বাঙ্কারের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে যাত্রী। মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। তাতে নাম ও বয়স ছাড়া কোন তথ্যও পাওয়া যায়নি। ওই কাগজে মৃত ব্যক্তির নাম উল্লেখ রয়েছে ভবেশ দেবনাথ, বয়স ৪৫।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে বারাণসী থেকে কপিলমুনি আশ্রম! সমুদ্র তীর রক্ষায় শুভমের দুরন্ত যাত্রা
পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনে বাড়ি ফেরার সময় অসুস্থতার কারণে চলন্ত ট্রেনের কামরাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat News: দূরপাল্লা ট্রেনের বাঙ্কারে শুয়ে যাত্রী, ডাকাডাকিতে সাড়া নেই! কাছে যেতেই আঁতকে উঠলেন রেলের সাফাইকর্মী, বালুরঘাট স্টেশনে হুলুস্থুল
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement