South 24 Parganas News: সাইকেল চালিয়ে বারাণসী থেকে কপিলমুনি আশ্রম! সমুদ্র তীর রক্ষায় শুভমের দুরন্ত যাত্রা
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South 24 Parganas News: বারাণসীর শুভম পাল সাইকেল নিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে এসে পৌঁছেছেন গঙ্গাসাগর। ফিট ইন্ডিয়া মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে গোটা দেশের সমুদ্র সৈকত ঘুরে ঘুরে সমুদ্র তীর রক্ষার বার্তা দিচ্ছেন তিনি।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাড়ি থেকে বের হয়ে গোটা দেশের সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে সমুদ্র তীর রক্ষার বার্তা দিচ্ছেন এক যুবক। ওই যুবকের নাম শুভম পাল। সাইকেলে চেপে দেশের বিভিন্ন কোস্টাল লাইন ঘুরে অবশেষে শুভম পাল এসে পৌঁছলেন কপিলমুনির পাদদেশে।
উত্তরপ্রদেশের বারাণসীর ওই যুবক ফিট ইন্ডিয়া মুভমেন্টের বার্তা দেখে উৎসাহিত হয়েছিলেন। সাইকেল চালিয়ে নিজেকে ফিট রাখার বার্তা দিতে বাড়ি ছাড়েন তিনি। এরপর দেশের বিভিন্ন কোস্টাল লাইনে ঘুরছেন তিনি। উদ্দেশ্য সমুদ্রতীর রক্ষার বার্তা দেওয়া। সেই সঙ্গে কীভাবে নিজেকে স্বাস্থ্যবান রাখা যায় তার বার্তা দেওয়া।
শুভমের কাছে রয়েছে সাইকেল সারানোর সমস্ত উপকরণ। পথে সাইকেল খারাপ হয়ে গেলে নিজেই সারান সাইকেল। পশ্চিমবঙ্গে এসে এই রাজ্যে ভোট চলছে বলে জানতে পারেন তিনি। ভোটের সময় যাতে সবাই সুস্থ থাকে তার জন্য শরীরচর্চার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেই কোনও হাসপাতাল! গুরুতর রোগীকে নিয়ে ছুটতে হয় শহরে, মন্তেশ্বরে লক্ষাধিক মানুষের চিকিৎসা আতান্তরে
ফিট ইন্ডিয়া মুভমেন্টের অধীনে ফিট ইন্ডিয়া অন সাইকেল উদ্যোগটি খুব পছন্দ হয়েছিল শুভমের। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা পরিচালিত এই দেশব্যাপী আন্দোলন, যা ডিসেম্বর ২০২৪ সালে শুরু হয়েছিল। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল, সাইকেল চালানোকে জনপ্রিয় করা। যা শারীরিক সুস্থতা, দূষণ হ্রাস, এবং স্থূলতা কমানোর একটি পরিবেশ-বান্ধব ও টেকসই উপায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কর্মসূচিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে উত্তরপ্রদেশ থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। এরপর তিনি পৌঁছান গুজরাতে। সেখানে গিয়ে সমুদ্র সৈকত দেখে ভাল লাগে তার। এরপর সমুদ্র সৈকত রক্ষার বার্তা দিতে কোস্টাল লাইন ধরে এগিয়ে যান তিনি। ভারতের সমস্ত কোস্টাল লাইন ধরে এবার তিনি এসেছেন পশ্চিমবঙ্গে। এখানে সাগর দ্বীপে এসে তাঁর এই যাত্রা স্বার্থক হয়েছে বলে জানিয়েছেন শুভম।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 28, 2026 1:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সাইকেল চালিয়ে বারাণসী থেকে কপিলমুনি আশ্রম! সমুদ্র তীর রক্ষায় শুভমের দুরন্ত যাত্রা









