advertisement

Watermelon: রোজ বাজারে গিয়ে ঠকছেন? কীভাবে বুঝবেন তরমুজ লাল না ফ্যাকাসে, মিষ্টি না পানসে? রইল চেনার সহজ টিপস

Last Updated:
How to Pick a Watermelon: মুশকিল হল, তরমুজ লাল এবং মিষ্টি না হলে কেউ তা খেতে পছন্দ করেন না। কেটে পরখ করে যে দেখবেন, তারও উপায় নেই।
1/6
শীতের শেষ আর বসন্তের শুরুতেই বাজারে দেখা মিলছে সুস্বাদু ও রসালো তরমুজের। এই সময় ফলটির চাহিদাও থাকে তুঙ্গে। গরমের আগমনী বার্তা নিয়ে তরমুজ যেমন তৃষ্ণা মেটায়, তেমনই শরীরকে রাখে সতেজ।

2/6
তবে বাজারে গিয়ে অনেকেই ভালো তরমুজ বেছে নিতে গিয়ে সমস্যায় পড়েন। বাইরে থেকে দেখতে সুন্দর হলেই যে তরমুজ ভাল হবে, এমনটা নয়। তাই কিছু সহজ কৌশল জানা থাকলে ঠকতে হবে না।

3/6
তরমুজ কেনার সময় প্রথমেই লক্ষ্য করুন এর গায়ের রং। শুধু চকচকে সবুজ হলেই চলবে না, বরং গায়ে হালকা হলদে ছোপ দাগ আছে কিনা খেয়াল করুন। এই ধরনের দাগ থাকলে বোঝা যায় তরমুজটি গাছে ঠিকমতো পেকেছে এবং ভেতরে লাল ও মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

4/6
আকারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত গোল বা ডিম্বাকৃতি তরমুজই ভালো হয়। খুব ছোট বা বাঁকা তরমুজ এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ঠিকমতো জল না পেয়ে বড় হয়নি—ফলে স্বাদ কম হওয়ার সম্ভাবনা থাকে।

5/6
বিক্রেতা পরিমল মন্ডল জানান, তরমুজ কেনার সময় হাতে তুলে ওজন অনুভব করাও জরুরি। বিক্রেতাদের মতে, আকারের তুলনায় যদি তরমুজ ভারী লাগে, তাহলে সেটি রসে ভরপুর। আর যদি হালকা বা ফাঁপা মনে হয়, তবে সেটি কাঁচা বা অপরিপক্ব হতে পারে।

6/6
এছাড়া তরমুজে হালকা টোকা দিয়ে শব্দ পরীক্ষা করতে পারেন। যদি গভীর ও ভারি আওয়াজ পাওয়া যায়, তাহলে সেটি পাকা ও রসালো। তবে খুব বেশি তীক্ষ্ণ বা অতিরিক্ত ভারি শব্দ হলে বুঝতে হবে তরমুজটি বেশি পেকে গেছে—সেক্ষেত্রে তা না নেওয়াই ভাল।