advertisement

Middle East war Impact: মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিপাকে তমলুক! ভোটের মুখে কীভাবে মহাবিপদে ছাপাখানার মালিকরা? জানুন তাঁদের বড় সমস্যা

Last Updated:

East Medinipur Middle East war Impact: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ল তমলুকের ছাপাখানায়। ভোটের মুখে সরঞ্জামের দাম বেড়ে যাওয়াই সমস্যা বেড়েছে। এমন পরিস্থিতে কীভাবে সামাল দিচ্ছেন তাঁরা?

+
চলছে

চলছে ফেক্স প্রিন্টিংয়ের কাজ

তমলুক, সৈকত শী: ভোটের দামামা বাজতেই কর্মব্যস্ততা তুঙ্গে ছাপাখানায়। বিশেষ করে ফ্লেক্স প্রিন্টিং-সহ নানা জায়গায়। কিন্তু এই নির্বাচনী মরশুমে কর্মব্যস্ততা থাকলেও মুখের হাসি উড়ে গিয়েছে বেশিরভাগ সংস্থার মালিকের। যার অন্যতম কারণ ইরান-ইসরাইলের যুদ্ধ। আর সেই যুদ্ধের ছায়া পড়ল ছাপাখানাগুলিতে। নির্বাচনের কারণে বিভিন্ন প্রার্থীর ব্যানার থেকে প্রচারের যাবতীয় ছাপার অর্ডার এসেছে। কিন্তু তারপরেও কাজ করতে গিয়ে ইরান-ইসরাইলের যুদ্ধে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ছাপাখানার মালিকেরা।
নির্বাচনী মরশুমে ছাপাখানাগুলোতে পুরোদমে কাজ চলছে। ছাপাখানায় বিপুল পরিমাণ কাজের অর্ডার এসেছে। এই বিপুল পরিমাণ কাজের অর্ডার আশায় মুখে হাসি ফিরে ছিল ছাপাখানার কর্মী থেকে মালিক পক্ষের। কিন্তু সেই অর্ডার অনুযায়ী ফ্লেক্স ব্যানার তৈরি করতে গিয়েই কার্যত ঘুম উড়ছে বিভিন্ন প্রিন্টিং সংস্থার মালিকের চোখে। কারণ বিপুল সংখ্যক অর্ডার এলেও প্রভূত লোকসানের মুখোমুখি তাঁরা। আর এই লোকসানের একমাত্র কারণ ইরান-ইসরায়েলের যুদ্ধ। মধ্যপ্রাচ্যে চলতে থাকা এই যুদ্ধের কারণে প্রতিদিনই বাড়ছে ছাপাখানার কাঁচামালের দাম। ফলে একদামে অর্ডার নিলেও, পরের দিন কাঁচামালের দাম বাড়ায় কাজ করতে গিয়ে অসুবিধার মুখে ছাপাখানাগুলি।
advertisement
advertisement
ফ্লেক্স তৈরি হয় পেট্রোলিয়াম জাত উপকরণ দিয়ে। কিন্তু যুদ্ধের কারণে ক্রুড অয়েলের যোগান কমে যাওয়ায় এই সব উপকরণের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। দাম প্রায় দ্বিগুণ হয়েছে ফ্লেক্সের। ভোটের বাজারে যার প্রভাব পড়েছে। ফ্লেক্স প্রিন্টিং সংস্থার মালিকেরা জানাচ্ছেন ১৮০ টাকার ফ্লেক্স ৩০০ টাকার উপর হয়ে গেছে। আগে যে দামে ফ্লেক্স কেনা হত, বর্তমানে তার তুলনায় প্রতি স্কয়ার ফিটে প্রায় ৭০ থেকে ৭৫ পয়সা পর্যন্ত দাম বেড়েছে। এ বিষয়ে তমলুকের এক ফ্লেক্স সংস্থার মালিক নীলুপ্রসাদ পাড়ই বলেন, “তিনটি জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভোটের কাজ আগে থেকেই নেওয়া ছিল। ফলে হঠাৎ দাম বৃদ্ধির কারণে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন ফ্লেক্স প্রিন্টিং সংস্থার মালিকদের কাছ থেকে জানা যায়। এক সপ্তাহে তিনবার ফ্লেক্সের দাম বেড়েছে। শুধু ফ্লেক্সই নয়, কালির দামও বেড়েছে—যা আগে ছিল ৭৫০ টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯০০ টাকায়। হোলসেলাররা জানিয়েছেন, যুদ্ধের কারণেই এই দাম বেড়েছে। কিন্তু ভোটের আগে যে কাজগুলো নেওয়া হয়েছে, সেই কাজের জন্য বাড়তি দাম নেওয়া সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা বাড়ছে। ভোটের কাজ বেশি পাওয়ায় যতটা আনন্দ ছিল, হঠাৎ ফ্লেক্সের দাম বেড়ে যাওয়ায় তা এখন উদ্বেগে পরিণত হয়েছে। ভোটের মরশুমে এই দাম বৃদ্ধির প্রভাব পড়বে ব্যবসার উপর এবং এর ফলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Middle East war Impact: মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিপাকে তমলুক! ভোটের মুখে কীভাবে মহাবিপদে ছাপাখানার মালিকরা? জানুন তাঁদের বড় সমস্যা
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement