advertisement

Village Police: তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়ালে জোড়া ফুল আঁকছিলেন ভিলেজ পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহাবিপদ, বড় পদক্ষেপ পুলিশ প্রশাসনের

Last Updated:

Bolpur Village Police: বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে দেওয়াল লিখনে নেমে মহাবিপদে পড়ল এক ভিলেজ পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।

তৃণমূলের দেওয়াল লিখন করছে ভিলেজ পুলিশ
তৃণমূলের দেওয়াল লিখন করছে ভিলেজ পুলিশ
বীরভূম: ভোট ঘোষণা এবং রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর দিকে দিকে এখন শুধু চলছে রমরমিয়ে প্রচার। প্রচারে প্রার্থীরা নানাভাবে ঝড় তোলার পাশাপাশি চলছে দেওয়াল লিখন। আর এই দেওয়াল লিখন করেই এবার মহাবিপদে এক ভিলেজ পুলিশ।
ভিলেজ পুলিশের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর বিধানসভা এলাকায়। যে বিধানসভায় এবার শাসক দলের প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহার হয়েই দেওয়াল লিখন করতে গিয়ে মহাবিপদে পড়তে হয় ওই ভিলেজ পুলিশকে।
advertisement
advertisement
বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার হয়ে বোলপুর থানার ভিলেজ পুলিশ বিশ্বজিৎ পাত্র মুলুক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে জোড়া ফুল আঁকছিলেন। তার দেওয়াল লিখনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় জেলা পুলিশ এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি যার হয়ে ওই ভিলেজ পুলিশ দেওয়াল লিখছিলেন অর্থাৎ চন্দ্রনাথ সিনহা বিষয়টি নিয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন। তিনি জানান, “আমি বলতে পারব না। যেটা জানি না সেটা নিয়ে বলব কী করে?” অন্যদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তিনি জানান, “ওঁরা সব শাসক দলের ক্যাডার।”
advertisement
বীরভূম জেলা পুলিশ সুপার সূর্য প্রতাব যাদব বোলপুর থানার ওই ভিলেজ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বিধানসভা নির্বাচন চলাকালীন বিশ্বজিৎ পাত্র কোনও কাজ করতে পারবেন না। পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি তিনি জানতে পেরেই দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Village Police: তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়ালে জোড়া ফুল আঁকছিলেন ভিলেজ পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহাবিপদ, বড় পদক্ষেপ পুলিশ প্রশাসনের
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement