advertisement

২৮, ২৯, ৩০, ৩১ মার্চ...! ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া কাঁপাবে ২২ রাজ্য! গরমের হুঁশিয়ারি কোথায়? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে। দেশে প্রাক-বর্ষা মৌসুম আসন্ন। এই পরিস্থিতিতে আবহাওয়া বিভাগ ২৮, ২৯, ৩০ ও ৩১শে মার্চ, অর্থাৎ শনি, রবি, সোমবার ও মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বাংলাতে কী হতে চলেছে আগামী ৪ দিন?
1/9
প্রাক-বর্ষা এন্ট্রি নেওয়ার পর থেকেই দেশের আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তন শুরু হয়েছে। ২০২৫ সালের বর্ষাকালে সারা দেশে বৃষ্টিপাত রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এমনকি বর্ষাকাল শেষ হওয়ার পরেও অনেক রাজ্যে বৃষ্টি অব্যাহত ছিল। চলতি বছর, ২০২৬ সালেও শুরু থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি চলছে রাজ্যে রাজ্যে।

2/9
একাধিক রাজ্যে টানা বৃষ্টি শুরু হয়েছে। ফলত বলাই যায় দেশ জুড়ে প্রাক-বর্ষা তার শক্তি দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে, ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী (আইএমডি) ২৮, ২৯, ৩০ এবং ৩১ মার্চ অনেক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

3/9
উত্তর-পশ্চিম ভারত:উত্তর-পশ্চিম ভারতে প্রাক-বর্ষার দাপট দেখা যাবে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে যে, ২৮, ২৯, ৩০ এবং ৩১ মার্চ রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে।

4/9
এই চার দিন অনেক জায়গায় হালকা বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দফতর এই সময়ে বজ্রপাত, ধূলিঝড় এবং ঘণ্টায় ৩০-৬০ কিলোমিটার বেগের প্রবল বাতাসের সতর্কতাও জারি করেছে।

5/9
দক্ষিণ ভারত:দক্ষিণ ভারতেও প্রাক-বর্ষার প্রভাব দেখা যাবে। আবহাওয়া বিভাগ ২৮, ২৯, ৩০ এবং ৩১শে মার্চ কেরল, তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পুদুচেরি, মাহে, কারাইকাল এবং ইয়ানামের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই সময় জুড়ে একাধিক এলাকায় ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

6/9
পশ্চিম ভারত:পশ্চিম ভারতেও প্রাক-বর্ষা পুরোদমে চলবে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে যে ২৮, ২৯, ৩০ এবং ৩১শে মার্চ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং গুজরাতে ভারী বৃষ্টিপাত হবে। এই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, ধূলিঝড় এবং ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস বইবার সম্ভাবনাও রয়েছে।

7/9
উত্তর-পূর্ব ভারতউত্তর-পূর্ব ভারতেও প্রাক-বর্ষার আবহাওয়া পরিলক্ষিত হবে। আবহাওয়া বিভাগ অসম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই সময়ে বজ্রপাতের সতর্কতাও রয়েছে।

8/9
বাংলার আবহাওয়া: আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।

9/9
আজ শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলার দু-এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, এই ছয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলাবৃষ্টি সম্ভাবনা নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে।