West Bengal Weather Forecast: কালবৈশাখীর পূর্বাভাস শনিবারও ! রাজ্যের কোনও কোনও জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।
শনিবার, ২৮ মার্চেও ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে রাজ্যে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নামতে পারে ধস। আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে।
advertisement
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
advertisement
রবি এবং সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা অবশ্য কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ও ৷ আজ, শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলার দু-এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া- এই ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।
advertisement
রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।
advertisement
এদিকে কলকাতায় ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রিরও বেশি নেমে গেল। ঝড়-বৃষ্টিতে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রাও নেমে যাবে। শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশাখী ঝড়ও! রবিবারও একই রকম থাকবে আবহাওয়া ৷ তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।









