East Medinipur News: চৈত্রের আকস্মিক কালবৈশাখীতে লণ্ডভণ্ড সব! এগরা-ওড়িশা রাজ্য সড়কের উপর ভেঙে পড়ল বিশাল লাইট গেট, অবরুদ্ধ যান চলাচল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
East Medinipur News: শুক্রবার রাতে অন্ধকারের বুক চিরে নেমে এল কালবৈশাখী। উঠল ঝোড়ো হাওয়া। এগরা-ওড়িশা রাজ্য সড়কের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল লাইট গেট। বাসন্তী পুজো উপলক্ষে বানানো হয়েছিল এটি।
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: সারাদিন ভ্যাপসা গরমের পর শুক্রবার রাতে হঠাৎই বদলে গেল কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকার আবহাওয়া। উঠল ঝোড়ো হাওয়া। রাতের অন্ধকারের বুক চিরে নেমে এল কালবৈশাখী। ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়। ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল বিশাল লাইট গেট। এগরার বড়নিহারীতে এগরা-ওড়িশা রাজ্য সড়কের উপর লাইট গেট ভেঙে পড়ায় অবরুদ্ধ হয় যান চলাচল।
চৈত্র মাসে আকস্মিক কালবৈশাখীর দাপটে বিপত্তি পূর্ব মেদিনীপুর জেলায়। সারাদিন ভ্যাপসা গরমের পর শুক্রবার রাতে হঠাৎ আসে কালবৈশাখী। শুরু হয় দমকা ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি। এগরার বড়নিহারী এলাকায় বাসন্তী পুজো উপলক্ষে একটি বিশাল লাইট গেট নির্মাণ করা হয়েছিল। ঝোপের দাপটে ভেঙে পড়ে সেটি।
আরও পড়ুনঃ আত্মরক্ষার ‘খেলা’ এখন মহোৎসব! রামনবমীতে আড়ষায় লাঠি খেলার জাঁকজমক আয়োজন, যুবকদের উৎসাহ দিতে কাতারে কাতারে মহিলাদের ভিড়
এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যস্ততম এগরা-ওড়িশা রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় স্থানীয় থানার পুলিশ ও পুজো কমিটির সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে পড়া বাঁশের গেটের অংশগুলি সরানোর কাজ শুরু হয়।
advertisement
advertisement
কেন এমন আবহাওয়ায়?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে রাজ্যের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 28, 2026 9:23 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: চৈত্রের আকস্মিক কালবৈশাখীতে লণ্ডভণ্ড সব! এগরা-ওড়িশা রাজ্য সড়কের উপর ভেঙে পড়ল বিশাল লাইট গেট, অবরুদ্ধ যান চলাচল









