advertisement

নাম উঠল শশী পাঁজা, কাজল শেখের...! ৯ প্রার্থী এখনও 'বিবেচনাধীন'! মনোনয়নের আগে নিষ্পত্তি হবে তো? আর্জি জানিয়ে চিঠি তৃণমূলের

Last Updated:

TMC On SIR List: দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল শেখের। সূত্রের খবর, এরপরেও ৯ জন প্রার্থীকে ‘বিবেচনাধীন’ তালিকায় রেখে দেওয়া হয়েছে এখনও। আর এই বিষয়ে দ্রুত বিচার বিভাগীয় হস্তক্ষেপের আর্জি জানাল দল।

আর্জি জানিয়ে চিঠি তৃণমূলের
আর্জি জানিয়ে চিঠি তৃণমূলের
কলকাতা: শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা গেল তৃণমূলের কাজল শেখের নাম নতুন তালিকায় উঠলেও এখনও দলের ৯ জন প্রার্থীর নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায়।
এদিকে দ্রুত এগিয়ে আসছে মনোনয়ন পেশের দিন-ক্ষণ। এই পরিস্থিতিতে কবে নিষ্পত্তি হবে বাকি প্রার্থীদের নামের? আগেই প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। দ্রুততার সঙ্গে বিষয়টি দেখার জন্য শুক্রবারই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখল শাসকদল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
প্রাথমিক তালিকা অনুযায়ী দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদহের মোথাবাড়ি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, লালগোলা, নওদা, কলকাতার শ্যামপুকুর, হুগলির চণ্ডীতলা, উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বীরভূমের হাসন– এইসব আসনের প্রার্থীদের নাম গতকাল পর্যন্ত ‘বিবেচনাধীনের’ আওতায়। তাই এইসব নামের নিষ্পত্তির জন্যই দ্রুত হস্তক্ষেপ চাওয়া হয়েছে দলের তরফে।
advertisement
উপরোক্ত আসনগুলির মধ্যে ছ’টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রথম দফায় এবং বাকি পাঁচটি কেন্দ্রে দ্বিতীয় দফায়। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ৬ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ৯ এপ্রিল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিই ‘বিবেচনাধীন’ তালিকা নিষ্পত্তির কাজের তত্ত্বাবধান করছেন, তাই তাঁকেই চিঠিটি লিখেছে তৃণমূল। যদিও রাতে সাপ্লিমেন্টারি তালিকা বেরোলে জানা যায় শশী পাঁজা, কাজল শেখের নাম উঠেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার রাতে প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ হল নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ সোমবার ও শুক্রবার মিলিয়ে প্রায় ২২ লক্ষ বিচারাধীনে থাকা ভোটারদের তালিকা প্রকাশ হল বলেই কমিশন সূত্রে খবর।আজকের তালিকায় এখনও পর্যন্ত বুথভিত্তিক ‘ডিলিট’ হয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বলেই কমিশন সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেল। এই নিয়ে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নাম উঠল শশী পাঁজা, কাজল শেখের...! ৯ প্রার্থী এখনও 'বিবেচনাধীন'! মনোনয়নের আগে নিষ্পত্তি হবে তো? আর্জি জানিয়ে চিঠি তৃণমূলের
Next Article
advertisement
বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা
বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা
  • গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

  • কেপি শর্মা ওলি গ্রেফতার

  • শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement