Petrol Pump Rules: একদিনে পেট্রোল পাম্প থেকে কত তেল কিনতে পারবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Pump Rules: গুজবের মধ্যে অনেকেই বাড়তি তেল কিনছেন। কিন্তু একদিনে পেট্রোল পাম্প থেকে কতটা তেল কেনা যায়? কী বলছে আইন এবং কী কী সীমাবদ্ধতা রয়েছে—জানুন বিস্তারিত।
advertisement
advertisement
advertisement
দেশের বিভিন্ন অংশে গুজবের জেরে প্যানিক বায়িং-তবে এরই মধ্যে দেশের কিছু শহরে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মানুষ বাইক ও গাড়ির তেলের ট্যাঙ্ক পূর্ণ করে নিচ্ছেন, যাতে জরুরি পরিস্থিতিতে কাজে লাগে। কিন্তু সরকার সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যতটা প্রয়োজন ততটাই পেট্রোল-ডিজেল গাড়িতে ভরতে। বাড়িতে জ্বালানি মজুত রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং তা বিপজ্জনকও।
advertisement
তবে এর মধ্যে একটা প্রশ্ন উঠছে—একজন সাধারণ মানুষ কতটা পেট্রোল-ডিজেল কিনতে পারেন? সাধারণ নিয়ম অনুযায়ী, আপনি আপনার গাড়িতে যত খুশি তেল ভরাতে পারেন, যতবার ইচ্ছা ততবার গিয়ে ভরাতে পারেন। কিন্তু আলাদা করে পেট্রোল-ডিজেল নেওয়ার ক্ষেত্রে সাধারণত ২ থেকে ৫ লিটার পর্যন্ত ক্যান-এ দেওয়া হয়। প্রয়োজন জানালে অনেক পেট্রোল পাম্প ৫–১০ লিটার পর্যন্তও দেয়।
advertisement
advertisement
কন্টেনারে তেল নেওয়ার জন্য আলাদা নিয়ম-তবে যদি কেউ ২০, ৫০ বা ২০০ লিটার পেট্রোল-ডিজেল ড্রামে নিতে চান, তাহলে সাধারণত তার জন্য পারমিট বা লাইসেন্স প্রয়োজন হয়। Petroleum Act 1934 অনুযায়ী এই নিয়মগুলি নির্ধারিত। গ্রাহককে জানাতে হয়, ড্রামে তেল কোন কাজে ব্যবহার করা হবে—যেমন জেনারেটর, কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনে। এছাড়া কীভাবে এবং কোথায় এটি সংরক্ষণ করা হবে, যাতে কোনও ধরনের ঝুঁকি না থাকে, সেটিও উল্লেখ করতে হয়।
advertisement
জানিয়ে রাখা ভাল, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কথা মাথায় রেখে ভারত সরকার বিকল্প ব্যবস্থার উপর দ্রুত কাজ করছে। বর্তমানে প্রায় ৪১টি দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করা হচ্ছে, যেখানে আগে এই সংখ্যা ছিল ২৭টি। এছাড়াও সরকার নবায়নযোগ্য শক্তি এবং PNG (পাইপড ন্যাচারাল গ্যাস)-এর উপর জোর দিচ্ছে, যাতে তেলের উপর নির্ভরতা কমানো যায়। ভারত তার প্রয়োজনীয় কাঁচা তেলের প্রায় ৮৫% আমদানি করে।








