advertisement

ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পুলিশের গাড়িতে! দুর্যোগের রাতে কনস্টেবলের মৃত্যু, জখম ৩

Last Updated:

শুক্রবার রাতে প্রবল ঝড়-বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা। গাছের ডাল ভেঙে পুলিশের গাড়ির উপর পড়ায় মৃত্যু হল এক কনস্টেবলের, আহত আরও তিনজন।

ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পুলিশের গাড়িতে! দুর্যোগের রাতে কনস্টেবলের মৃত্যু, জখম ৩ (Representative Image: AI)
ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পুলিশের গাড়িতে! দুর্যোগের রাতে কনস্টেবলের মৃত্যু, জখম ৩ (Representative Image: AI)
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর:  পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার সারেঙ্গাশোল এলাকায় শুক্রবার রাতের ঝড়-বৃষ্টি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই ঝড়ের দাপট বাড়তে থাকে, সঙ্গে শুরু হয় বজ্রপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তীব্রতায় একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে, পাশাপাশি রাস্তার উপর থাকা প্যান্ডেল ও তোরণও ক্ষতিগ্রস্ত হয়।
এই পরিস্থিতিতেই গুড়গুড়িপাল থানার অন্তর্গত সারেঙ্গাশোল এলাকায় একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে পুলিশের একটি গাড়ির উপর। সেই সময় গাড়িতে চারজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। আচমকা এই ঘটনায় তাঁরা গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কনস্টেবল সন্তোষ ছেত্রী (৫৯)-এর অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকায়। বাকি তিনজন আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে।
advertisement
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৌতম ব্যানার্জি-সহ একাধিক পুলিশ আধিকারিক। ঝড়ের জেরে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পুলিশের গাড়িতে! দুর্যোগের রাতে কনস্টেবলের মৃত্যু, জখম ৩
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement