advertisement

Job Vacancy: সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি! মালদহে একাধিক শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

Last Updated:
Job Vacancy: আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, দুটি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও ভোটার কার্ড সহ নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে।
1/6
*মালদহ জেলার হাইদারপুর শেল্টার অফ মালদহ পরিচালিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাধিক শূন্যপদে নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে সমাজকল্যাণ ও নারী-শিশু উন্নয়ন দফতরের অধীনে পরিচালিত 'অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটার্ডেড' এবং 'নরেন্দ্র নাথ ঝাঁ মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসাবেল' বিদ্যালয়ে একাধিক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে শিক্ষক ও অশিক্ষক কর্মী।

2/6
*জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক বিশেষ শিক্ষা, হোস্টেল সুপারিনটেনডেন্ট, মিউজিক টিচার, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং গ্রুপ ‘ডি’ আনস্কিলড লেবার পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের থেকেই আবেদন আহ্বান করা হয়েছে। শিক্ষক বিশেষ শিক্ষা পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতার পাশাপাশি বিশেষ শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ ও ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আবশ্যিক।

3/6
*হস্টেল সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মিউজিক টিচারের জন্য মাধ্যমিক পাশের সঙ্গে ভোকাল মিউজিকে ডিগ্রি বা ডিপ্লোমা ও বাদ্যযন্ত্রে দক্ষতা চাওয়া হয়েছে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট ও স্পিচ থেরাপিস্ট পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকতে হবে।

4/6
*সাইকোলজিস্ট পদের জন্য এমএ বা এমএসসি ইন সাইকোলজি এবং মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল্যায়ন ও কাউন্সেলিংয়ের অভিজ্ঞতা প্রয়োজন। গ্রুপ ‘ডি’ পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ ও কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

5/6
*আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, দুটি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও ভোটার কার্ড-সহ নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৩ এপ্রিল শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

6/6
*আবেদন জমা দেওয়ার ঠিকানা মালদহ শহরের মোকদমপুরের উমা রায় সরণী, ২ নম্বর গভর্নমেন্ট কলোনির উমা রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ডিজাবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশে পরিষেবা আরও উন্নত করতেই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।