advertisement

Amit Shah on Left Front: 'এর থেকে বামপন্থীরা ভাল ছিল!' তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিতে গিয়ে শাহের মুখে বামেদের প্রশংসা

Last Updated:

এ দিন কলকাতায় এসে অমিত শাহ দাবি করেছেন, এবার অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে একই দলের সরকার ক্ষমতায় আসতে চলেছে৷ বাংলায় বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও দাবি করেছেন শাহ৷

শাহের মুখে বামেদের প্রশংসা৷
শাহের মুখে বামেদের প্রশংসা৷
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বামপন্থীদের প্রশংসা৷ এ দিন কলকাতায় বিজেপি-র চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে এসে অমিত শাহ দাবি করলেন, তৃণমূলের শাসনকালের তুলনায় পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ভাল ছিল৷
এ দিন কলকাতায় এসে অমিত শাহ বলেন, সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার। সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তোষণকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে৷ সোনার বাংলা তৈরির স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষের মনে হচ্ছে, এর থেকে বামপন্থীরা ভাল ছিল৷
advertisement
এ দিন কলকাতায় তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে বিজেপি-র চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, নারীদের বিরুদ্ধে অপরাধ, অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার মতো একাধিক অভিযোগে সরব হন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এবারের নির্বাচনে বাংলার মানুষকে ভয় নয়তো ভরসাকে বেছে নিতে হবে৷ সেই প্রসঙ্গে বলতে গিয়েই তৃণমূল সরকারের সঙ্গে বাম শাসনের তুলনা টানেন তিনি৷
advertisement
advertisement
একই সঙ্গে এ দিন অমিত শাহ দাবি করেছেন, ২০১৪ সালের পর থেকে জম্মু কাশ্মীর, অসম, মণিপুর, হরিয়ানা, ওড়িশার মতো একাধিক রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি৷ এবার দীর্ঘ অপেক্ষার পর অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে একই দলের সরকার ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন শাহ৷ তিনি বলেন, ‘আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিজেপি  বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah on Left Front: 'এর থেকে বামপন্থীরা ভাল ছিল!' তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিতে গিয়ে শাহের মুখে বামেদের প্রশংসা
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement