advertisement

'দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে...' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা

Last Updated:

মুর্শিদাবাদের অশান্তি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন তিনি। রঘুনাথগঞ্জে দাঙ্গা উস্কে দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।

'আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
'আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
রাণীগঞ্জে প্রশাসনিক বৈঠক ও জনসভা থেকে একাধিক ইস্যুতে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পোস্টিং পাওয়া আধিকারিকদের উদ্দেশে যেমন স্পষ্ট বার্তা দিলেন, তেমনই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“আমাকে দোষ দেবেন না। আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সব অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির লোকজনকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু ওরা জানে না, শেষ পর্যন্ত জিতব আমরা।”
তিনি আরও বলেন,“রঘুনাথগঞ্জে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধানো হয়েছে। ওদের লজ্জা হওয়া উচিত। অফিসারদের এখানে পাঠানো হয়েছে যাতে দাঙ্গা বাধানো যায়। রঘুনাথগঞ্জে দোকান ভাঙচুর করা হয়েছে। কারও বাড়ি ভাঙচুর করার অধিকার কে দিয়েছে? রঘুনাথগঞ্জে দাঙ্গা উস্কে দেওয়ার অধিকার কে দিয়েছে?” শেষে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“এই সব কিছুর হিসাব নেওয়া হবে।”
advertisement
advertisement
তিনি বলেন, যাঁদের নতুন পোস্টিং হয়েছে, তাঁরা যেন মানুষের জন্য কাজ করেন। “আমাকে দেখার দরকার নেই, মানুষের দিকে তাকান”—এই বার্তার মাধ্যমে প্রশাসনের কাজের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা স্পষ্ট করে দেন তিনি।
একই সঙ্গে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন রয়েছে, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন, তারা মানুষের উপর অত্যাচার করার জন্য, যারা এলাকা চিনত, সে রকম ৫০ থেকে ১০০ অফিসারকে কেরল, তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। যাতে বিজেপির বেনামী টাকা ঢুকতে পারে। মাদক ঢুকতে পারে। গুন্ডা ঢুকতে পারে। বুলডোজ়ার ঢুকতে পারে। দাঙ্গা করতে পারে। বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন মানুষের উপর অত্যাচার করার জন্য কাজ করছে।”
advertisement
আবাসন প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ২০০০ ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আরও ৪০০০ ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে স্থানান্তরিত হতে। “আমি জোর করছি না, আবেদন করছি”—এই মন্তব্যের মাধ্যমে সম্ভাব্য বিপদের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, শিফটিংয়ের খরচ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে...' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement