advertisement

Murshidabad News: ২ কেন্দ্রে প্রার্থী দিল বামফ্রন্ট! জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জে কারা হলেন প্রার্থী?

Last Updated:

CPIM: মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। জঙ্গিপুরে প্রার্থী হচ্ছেন অলোক কুমার দাস। প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা তিনি। অন্যদিকে রঘুনাথগঞ্জে প্রার্থী করা হচ্ছে আবুল হাসনাতকে। আবুল হাসনাত এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক

রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ 
রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ 
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে এবার প্রার্থী দিল বামফ্রন্ট। এবার জাকির হোসেন আখরুজ্জামানের বিরুদ্ধে এবার প্রার্থী দিল সিপিএম। জঙ্গিপুরে প্রার্থী হচ্ছেন অলোক কুমার দাস। প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা তিনি। অন্যদিকে রঘুনাথগঞ্জে প্রার্থী করা হচ্ছে আবুল হাসনাতকে। আবুল হাসনাত এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। বামফ্রন্টের সমর্থনে আরএসপি-র টিকিটে ২০০১ ও ২০০৬ সালে ভোটে লড়ে জেতেন তিনি। পরে যোগ দেন সিপিএম।
প্রাক্তন বিধায়ককেই প্রার্থী করল সিপিএম। এর আগে ফরাক্কা, সুতি, মুর্শিদাবাদ, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, বেলডাঙা, নওদা, ডোমকল, রানিনগর, নবগ্রাম, জলঙ্গী, হরিহরপাড়া ও ভগবানগোলা আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। এবার আরও ১ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট। মুর্শিদাবাদ জেলাতে দফায় দফায় প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। যদিও এখনও পর্যন্ত বহরমপুর বিধানসভার জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
advertisement
advertisement
এর আগে ফরাক্কা বিধানসভাতে মোজ্জাফর হোসেন, সুতিতে হাসানুজ্জামান, লালগোলা বিধানসভাতে বাবলুজ্জামান, ভগবানগোলা বিধানসভাতে মামুদাল হোসেন, রানীনগর বিধানসভাতে জামাল হোসেন, নবগ্রাম বিধানসভাতে পূর্নিমা দাস, খড়গ্রাম বিধানসভাতে ধ্রুবজ্যোতি সাহা, কান্দি বিধানসভাতে সিপিআই দলের পক্ষ থেকে ডাঃ রেজাউল করিম, হরিহরপাড়াতে জামির মোল্লা, ডোমকল বিধানসভাতে মোস্তাফিজুর রহমান রানা ও জলঙ্গীতে ইউনুস সরকারকে প্রার্থী করা হয়েছে বামেদের পক্ষ থেকে। যদিও জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জে বামফ্রন্টের প্রার্থী দিতেই এখন উজ্জীবিত কর্মী ও সমর্থকরা। নিজের পুরান জায়গা ফিরে পেতে মরিয়া বাম শিবির।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: ২ কেন্দ্রে প্রার্থী দিল বামফ্রন্ট! জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জে কারা হলেন প্রার্থী?
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement