South 24 Parganas News: মেয়েরা তৈরি করল নজরকাড়া মডেল, বুদ্ধির দৌড় দেখে অবাক শিক্ষিকারা! বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব শিক্ষার চমক
- Reported by:Suman Saha
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব শিক্ষার প্রয়াস সোনারপুর এলাকা বালিয়া নফর চন্দ্র গার্লস হাইস্কুলে। ছাত্রীরা বইয়ে যা পড়ে, তা যদি হাতে-কলমে শেখে, তাহলে বিষয়গুলি অনেক বেশি সহজ ও বোধগম্য হয়ে ওঠে। সেই ভাবনা থেকেই বিশেষ প্রদর্শনীর আয়োজন।
দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর, সুমন সাহা: বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অভিনব বার্ষিক প্রদর্শনী। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।
বিদ্যালয়ের প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে বিভিন্ন মডেল ও প্রজেক্ট। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ছাত্রীরা বইয়ে যা পড়ে, তা যদি হাতে-কলমে শেখে, তাহলে বিষয়গুলি অনেক বেশি সহজ ও বোধগম্য হয়ে ওঠে। সেই ভাবনা থেকেই এই প্রদর্শনীর আয়োজন।
advertisement
advertisement
অংক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং কম্পিউটার-প্রতিটি বিষয়েই ছাত্রীরা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে। শিক্ষিক-শিক্ষিকাদের সহায়তায় তারা নিজেরাই তৈরি করেছে বিভিন্ন শিক্ষামূলক মডেল। শুধু তৈরি করাই নয়, অন্যান্য শ্রেণির ছাত্রীদের সামনে সেই মডেল উপস্থাপন করে তারা ব্যাখ্যাও করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই প্রদর্শনী শুধু শিক্ষার নতুন দিকই তুলে ধরছে না, বরং ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও আগ্রহও বাড়াচ্ছে। হাতে-কলমে শেখার এই প্রয়াস ভবিষ্যতে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। এভাবেই শিক্ষাকে জীবন্ত করে তুলছে বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 28, 2026 5:27 PM IST









