'তৃণমূলের অনুপ্রবেশ রাজনীতির কারণেই ঝুঁকির মুখে শিলিগুড়ি করিডর...', মমতাকে বেনজির নিশানা অমিত শাহের!
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Amit Shah: বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে আজ শনিবার, কলকাতায় এসে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় অমিত শাহ। এদিন নিউটাউনে বসে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা: ভোট আবহে আজ শনিবার, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নিউটাউনে বসে বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিট পেশ করেই তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ নিয়ে বাংলার তৃণমূল সরকারকে তুমুল নিশানা করে তিনি বলেন, “বাংলার নির্বাচনের সঙ্গে গোটা দেশের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে৷ বিজেপি সরকার গড়ার পর অসমে অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে৷ একমাত্র একটি রাস্তা দিয়েই এখন অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে পড়ছে আর দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে৷”
অমিত শাহের কথায়, “তাই বাংলার এই নির্বাচন গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷ অনুপ্রবেশকারীরা শুধু দেশের নিরাপত্তার জন্য বিপদ নয়, তাঁরা গরিব শ্রমিকদের উপার্জন কেড়ে নিচ্ছে, তরুণ প্রজন্মের চাকরিতে ভাগ বসাচ্ছে৷”
advertisement
VIDEO | “Security of Siliguri corridor threatened due to TMC’s politics,” says Union Home Minsiter Amit Shah in Kolkata.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/zguMYLdRoe
— Press Trust of India (@PTI_News) March 28, 2026
advertisement
এরপরেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “আপনার অনুপ্রবেশের রাজনীতির কারণে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে৷ অনুপ্রবেশকারীদের হাত ধরে নকল টাকা গোটা দেশে ছড়িয়ে পড়ে অর্থনীতির সর্বনাশ করছে।”
advertisement
প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া ‘চার্জশিটে’ একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছে বিজেপি৷ তার মধ্যে অন্যতম মমতার বিরুদ্ধে রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রবেশ করানোর অভিযোগ৷ চার্জশিট পেশ করে অমিত শাহের দাবি, ‘ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া দেওয়ার জমি দেবে বিজেপি সরকার’৷
শাহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এত অনুপ্রবেশকারী ঢুকে গেল এরাজ্যে আপনার সরকার কি ঘুমাচ্ছিল? হয়ত এবার উনি বলবেন বর্ডারের নিরাপত্তা তো আপনাদের হাতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার জমি চাওয়া হলেও কোনওভাবেই সরকার জমি দেয়নি বর্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আর সময় বেশি নেই৷’’
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 5:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'তৃণমূলের অনুপ্রবেশ রাজনীতির কারণেই ঝুঁকির মুখে শিলিগুড়ি করিডর...', মমতাকে বেনজির নিশানা অমিত শাহের!









