advertisement

অভিষেকের সভার পরই দুই বিদায়ী বিধায়ক রাতারাতি পেলেন নতুন 'পদ', জানেন কী সেই গুরুদায়িত্ব?

Last Updated:

TMC: কুলপির সভা থেকে বিদায়ী বিধায়কেকে সংগঠনে দায়িত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এরপর কুলপি ও রায়দিঘি বিধানসভার নির্বাচন কমিটি প্রকাশ করে তৃণমূল। সেখানে দেখা যায় দুই কেন্দ্রের বিদায়ী বিধায়করা নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা: কুলপির সভা থেকে বিদায়ী বিধায়কেকে সংগঠনে দায়িত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এরপর কুলপি ও রায়দিঘি বিধানসভার নির্বাচন কমিটি প্রকাশ করে তৃণমূল। সেখানে দেখা যায় দুই কেন্দ্রের বিদায়ী বিধায়করা নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য এবার কুলপি থেকে যোগরঞ্জন হালদারকে টিকিট দেয়নি তৃণমূল। তবে কুলপির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “যোগ দা দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সিপিআইএম-এর গুলি-বন্দুকের বিরুদ্ধে লড়াই করে কুলপিতে প্রথম জোড়াফুল ফুটিয়েছিলেন তিনিই। দল এবার তাঁকে বড় দায়িত্ব দিয়ে সংগঠনের কাজে লাগাবে। এবার কুলপি বিধানসভায় লড়াই হবে তাঁর নেতৃত্বে।” এই বার্তার পর নির্বাচন কমিটির দায়িত্ব পেয়েছেন দুজনেই। কমিটিতে চেয়ারম্যান হয়েছেন সাংসদ বাপী হালদার।
advertisement
advertisement
উল্লেখ্য কুলপির চারবারের বিধায়ক যোগরঞ্জন হালদারকে এ বার টিকিট দেয়নি দল। প্রার্থী হয়েছেন নবাগত বর্ণালী ধাড়া। রায়দিঘিতেও অলক জলদাতাকে প্রার্থী করেনি দল। যদিও এই ঘোষণা নিয়ে অভিষেকের সভা শেষে যোগরঞ্জন আক্ষেপের সুরে জানিয়েছিলেন, “ভোটের আগে বলতে হয় তাই বলেছেন উনি। কেন আমাকে প্রার্থী করা হল না, সেটা জানি না। যদি দল আমাকে দায়িত্ব দিয়ে কাজ করায়, নিশ্চয়ই কাজ করব। আর তা না হলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ব। রাজনীতি আর করব না।” এখন দেখার এই দুই কেন্দ্রের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্র দুটি শক্ত অবস্থানেই রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
অভিষেকের সভার পরই দুই বিদায়ী বিধায়ক রাতারাতি পেলেন নতুন 'পদ', জানেন কী সেই গুরুদায়িত্ব?
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement