Abhishek Banerjee Labhpur Fire: অভিষেক নামতেই আগুন ধরে গেল মঞ্চে! লাভপুরে অল্পের জন্য বড়সড় বিপত্তি থেকে রক্ষা
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
বীরভূমের লাভপুরে তৃণমূলের সভামঞ্চে আচমকা আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য। সভা শেষ করে মঞ্চ থেকে নামার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বলে জানা গিয়েছে।
বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: বীরভূম জেলার লাভপুরে তৃণমূল কংগ্রেসের একটি সভা ঘিরে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই আচমকা আগুন ধরে যায় মঞ্চে। সেই সময় মঞ্চের পিছনে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই মঞ্চের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, তারপরই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে থাকা দমকল বাহিনী তৎপর হয়ে ওঠে। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে।
‘দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে…’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
advertisement
advertisement

অভিষেক নামতেই আগুন ধরে গেল মঞ্চে! লাভপুরে অল্পের জন্য বড়সড় বিপত্তি থেকে রক্ষা
সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। মঞ্চের একদিকের থাম জ্বলে যায়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তৃণমূলের পতাকায় মোড়া মঞ্চের সাজসজ্জায় আগুনের ফুলকি ছোটে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। সভামঞ্চে বৈদ্যুতিক সংযোগ বা অন্যান্য সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যদিও সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। প্রশাসন এবং দমকলের দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
Location :
Labhpur,Birbhum,West Bengal
First Published :
Mar 28, 2026 3:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Abhishek Banerjee Labhpur Fire: অভিষেক নামতেই আগুন ধরে গেল মঞ্চে! লাভপুরে অল্পের জন্য বড়সড় বিপত্তি থেকে রক্ষা









